বাংলাদেশ

পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক

বাংলাদেশে ফিরতে ভারত সীমান্তে শতাধিক মানুষের ভিড়

  • 2:50 pm - May 27, 2026
  • পঠিত হয়েছে:২৮৭ বার
বাংলাদেশে ফিরতে ভারত সীমান্তে শতাধিক মানুষের ভিড়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মে- ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতার পর বাংলাদেশ সীমান্তে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশে ফেরার আশায় শত শত মানুষের জটলা দেখা গেছে। তাদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন ও সীমান্তসংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই সীমান্তসংলগ্ন ভারতীয় অংশে নারী, পুরুষ ও শিশুসহ বহু মানুষকে ব্যাগ, ট্রলি ও প্রয়োজনীয় মালামাল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। কেউ প্লাস্টিক বিছিয়ে খোলা জায়গায় বসে আছেন, কেউ আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষা করছেন। একই ধরনের পরিস্থিতি সোমবারও দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গেছে, সীমান্তের কাছে একটি অস্থায়ী ছাউনিতে প্রায় ১০০ জন অবস্থান করছেন। এছাড়া বাইরে আরও ৩০ থেকে ৪০ জন অপেক্ষা করছেন। অনেকেই কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে।

প্রশাসনের দাবি, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার জেলাভিত্তিক ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে। এসব কেন্দ্রে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন বিদেশি নাগরিকদের অস্থায়ীভাবে রাখা হবে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে অনেকে দ্রুত বাংলাদেশে ফেরার উদ্যোগ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় মোট ১২ জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মালদার ইংরেজবাজার এলাকার চন্দনপার্কে স্থাপিত একটি কেন্দ্রে ৯ জনকে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী এবং ছয়জন নাবালক-নাবালিকা রয়েছে। রোববার গাজোল থানার পান্ডুয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন।

সীমান্তে অপেক্ষমাণ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় কাজ ও বসবাস শুরু করেন। তাদের অনেকে নিউ টাউন, দমদম, ডানকুনি ও শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক বা নিম্ন আয়ের পেশায় কাজ করছিলেন।

তাদের ভাষ্য, ‘হোল্ডিং সেন্টার’ তৈরির খবর ছড়িয়ে পড়ার পর তারা গ্রেপ্তার বা দীর্ঘদিন আটকে থাকার আশঙ্কায় দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

প্রশাসনিক সূত্র বলছে, সীমান্তে জড়ো হওয়া এসব মানুষের বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে অবহিত করা হয়েছে। বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমন্বয়ের চেষ্টা করছে। বৈধ প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।

তবে এখন পর্যন্ত সীমান্ত পারাপারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এদিকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au