বিশ্ব

মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদ

  • 8:33 pm - May 27, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার
মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মে- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসলমানরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে উৎসব, প্রার্থনা ও পারিবারিক মিলনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব।

ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উদযাপন শুরু হয়।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। একই সঙ্গে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন পশ্চিমা দেশেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। অন্যদিকে ভারত ও বাংলাদেশের মুসলমানরা আগামীকাল ঈদুল আজহা পালন করবেন।

এর আগে বুধবার ভোরে ১৭ লাখের বেশি হজযাত্রী আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় পৌঁছান। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপন শেষে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য নুড়ি সংগ্রহ করেন হাজিরা। পরে তারা মিনার তাঁবু নগরীতে ফিরে যান।

মিনায় পৌঁছে হাজিরা জামরাত আল-আকাবা নামের সবচেয়ে বড় স্তম্ভে সাতটি করে পাথর নিক্ষেপ করেন। ইসলামের নবী হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের স্মরণে এই ধর্মীয় আচার পালন করা হয়।

পাথর নিক্ষেপ শেষে হাজিরা পশু কোরবানি করবেন। এরপর পুরুষ হাজিরা মাথা মুণ্ডন বা চুল ছোট করবেন এবং নারী হাজিরা চুলের সামান্য অংশ কাটবেন। এর মাধ্যমে তারা ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন, যা ‘তাহাল্লুল’ নামে পরিচিত।

পরবর্তীতে অনেক হাজি মক্কার গ্র্যান্ড মসজিদে গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন এবং সাফা-মারওয়া পাহাড়ের মধ্যকার সাঈ সম্পন্ন করবেন।

সৌদি আরবের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, এ বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি হজ পালন করছেন। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং বাকি ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা।

লাখো হাজির এই বিশাল সমাগম নির্বিঘ্ন করতে সৌদি কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও যাতায়াত ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। আরাফা থেকে মিনা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার পথকে বিশ্বের দীর্ঘতম নিয়মিত পদযাত্রাগুলোর একটি হিসেবে ধরা হয়।

হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা আরও কয়েক দিন মিনায় অবস্থান করবেন এবং তাশরিকের দিনগুলোতে বাকি স্তম্ভগুলোতে পাথর নিক্ষেপের ধর্মীয় আচার সম্পন্ন করবেন।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au