খেলা

বিশ্বকাপের আগে সরানো হচ্ছে মেসির ৭০ ফুট ভাস্কর্য

  • 3:08 am - May 28, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
কলকাতায় স্থাপিত লিওনেল মেসির ভাস্কর্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু বিশাল ভাস্কর্য নিরাপত্তা ঝুঁকির কারণে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বাতাসে ভাস্কর্যটি দুলতে দেখা যাওয়ার পর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে পশ্চিমবঙ্গের জনপথ বিভাগ (পিডব্লিউডি)।

এক প্রতিবেদনে বলা হয়, প্রকৌশলীরা ভাস্কর্যটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ভাস্কর্যটির বর্তমান অবস্থা আশপাশের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

পশ্চিমবঙ্গের বিধায়ক শরদ্বত মুখার্জি বলেন, “আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির এই ভাস্কর্যটি নিরাপদ মনে হচ্ছে না। আমরা লক্ষ্য করেছি, বাতাসে এটি দুলছে, যা উদ্বেগজনক।”

তিনি জানান, ভাস্কর্যটি ব্যস্ত সড়ক ও একটি সাবওয়ের কাছাকাছি স্থাপিত হওয়ায় সেটি অপসারণের কাজ সহজ হবে না। তবে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব এটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ফাইবারগ্লাস ও লোহার সমন্বয়ে তৈরি বিশাল এই ভাস্কর্যটি আপাতত ভারী নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে এর চারপাশে ব্যারিকেড স্থাপন করেছে কর্তৃপক্ষ।

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর লিওনেল মেসির সম্মানে গত ডিসেম্বরে কলকাতায় ভাস্কর্যটি স্থাপন করা হয়। ‘গোট’ বা সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পরিচিত মেসিকে সম্মান জানাতে ৪৫ সদস্যের একটি দল টানা ২৭ দিন কাজ করে এটি নির্মাণ করে।

বিশেষ আকর্ষণ হিসেবে ভাস্কর্যটির উদ্বোধন ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে করেছিলেন লিওনেল মেসি নিজেই। তবে সেই সময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে উন্মাদনার মধ্যে কিছু সহিংসতার ঘটনাও ঘটেছিল।

বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই ভাস্কর্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনেক ভক্ত হতাশা প্রকাশ করলেও, কর্তৃপক্ষ বলছে জননিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হবে না।

সুত্রঃবিবিসি

এই শাখার আরও খবর

এশিয়াজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ছে, চাপে সাধারণ মানুষ

এশিয়ার অধিকাংশ তেল আমদানিনির্ভর দেশ চলতি বছরে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালিকে ঘিরে সংকট এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায়…

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকত্ব বা প্যারেন্টিং নিয়ে নানা আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক…

পারমাণবিক অস্ত্র নিয়ে জাতিসংঘে যে বার্তা দিল ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে জ্বালানি, চিকিৎসা, কৃষি, শিল্প…

প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস ভারতের, নেপথ্যে কী

বিশ্ব অর্থনীতিতে ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির উচ্চমূল্য ও বাণিজ্যিক অনিশ্চয়তা থাকলেও ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এর ফলে দেশটির ২০২৬-২৭ অর্থবছরের মোট দেশজ…

হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতমুখী এমভি কেপ দাও নামের জাহাজটিতে…

ভাইরাল রিলের আলোচিত বিউটি রানী এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের রিল ভিডিও প্রকাশের পর সাইবার বুলিংয়ের শিকার হয়ে আলোচনায় আসা সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au