বাংলাদেশ

পহেলা জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

  • 3:16 am - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
আগামী পহেলা জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মেধা ও মনন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নির্মম ও নৃশংস। এ ঘটনায় নিহত শিশুর বাবার হতাশার জবাব বিচারিক রায়ের মাধ্যমেই দেওয়া হবে। তিনি বলেন, “আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। ফাঁসির আসামিদের বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে।”

তিনি আরও বলেন, রামিসার বাবা গণমাধ্যমে হতাশা প্রকাশ করে বলেছিলেন, তিনি বিচার চান না, কারণ বিচার হবে না বলে তার বিশ্বাস। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেই হতাশার জবাব দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমেই দেওয়া হবে।

মন্ত্রী জানান, সরকার আগেই ঘোষণা দিয়েছিল এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের আগেই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন আদালত খোলার পরদিন থেকেই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

শুধু রামিসা হত্যাকাণ্ড নয়, আছিয়া হত্যাকাণ্ডসহ অন্যান্য আলোচিত ফাঁসিযোগ্য মামলার বিচারও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সম্প্রতি রামিসা হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি উঠেছে।

এই শাখার আরও খবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

মেলবোর্ন, ২৭ জুলাই: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার…

জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

মেলবোর্ন, ২৭ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ…

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রশংসায় ক্রিস্টোফার নোলান

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের…

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু, মিলবে ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্য সহায়তা

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি অ্যাপল হেলথ…

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au