বাংলাদেশ

কালবৈশাখীর তাণ্ডবে কর্ণফুলীতে নৌকাডুবি: খোঁজ মিলছে না নববধূ কনিকা দাসের

  • 3:25 am - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (১৯) নামের এক নববধূ নিখোঁজ হয়েছেন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে-  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় কনিকা দাশ (১৯) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। তবে স্থানীয় চার তরুণের সাহসী উদ্ধার অভিযানে একই পরিবারের পাঁচ সদস্য ও নৌকার চালকসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওয়ানজীঘাট ও কোদালা ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কোদালা জেলেপাড়া থেকে চন্দ্রঘোনা মিনারপাড়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে একটি নৌকা কর্ণফুলী নদী পার হচ্ছিল। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তীব্র বাতাস ও ঢেউয়ের আঘাতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। মুহূর্তেই যাত্রীরা নদীর পানিতে তলিয়ে যেতে থাকেন।

ঘটনার সময় কোদালা ঘাটে অবস্থান করছিল ১৫ বছর বয়সী কিশোর মো. রবি উল্ল্যাহ। নৌকাডুবি দেখতে পেয়ে সে দ্রুত বড় ভাই অলি উল্ল্যাহ, বন্ধু শিমুল ও আব্দুল্লাহকে খবর দেয়। পরে তারা বাবা মোহাম্মদ বাবুলের ইঞ্জিনচালিত বোট নিয়ে ঝড় ও তীব্র স্রোতের মধ্যেই উদ্ধার অভিযানে নামেন।

প্রায় ১০ মিনিটের চেষ্টায় তারা নদীতে ভাসতে থাকা পাঁচ যাত্রী ও নৌকার চালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫), রুপন ঘোষ এবং নৌকার চালক। পরে তাদের দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দুই বছর বয়সী শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে নৌকাডুবির পর থেকেই নিখোঁজ রয়েছেন নববধূ কনিকা দাশ। বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নববধূকে উদ্ধার করতে না পারার আক্ষেপ প্রকাশ করে উদ্ধারকারী কিশোর রবি উল্ল্যাহ বলেন, “সবাইকে বাঁচাতে পেরে ভালো লাগছে। কিন্তু নববধূকে যদি উদ্ধার করতে পারতাম, তাহলে আরও বেশি শান্তি লাগত।”

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার জাহেদুর রহমান জানান, নিখোঁজ কনিকাকে উদ্ধারে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল পাঠানো হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর একটি দলও উদ্ধার অভিযানে যোগ দেবে। বুধবার সন্ধ্যার মধ্যে সন্ধান না মিললে বৃহস্পতিবার সকাল থেকে আবারও নতুন করে তল্লাশি শুরু করা হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au