বাংলাদেশ

আজ পবিত্র ঈদুল আজহা

  • 12:29 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
আজ পবিত্র ঈদুল আজহা । ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- মহান ত্যাগের শিক্ষা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দঘন পরিবেশে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঈদকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ।

ঈদের সকালেই মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। খুতবায় ইমাম ও খতিবরা কোরবানির তাৎপর্য, আত্মত্যাগ, মানবতা এবং মহান আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা তুলে ধরছেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে দেশের প্রধান ঈদ জামাত। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। প্রধান জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার।

ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন। ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাঈলকে (আ.) কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। পরে আল্লাহ তাআলা তাঁর আনুগত্য ও ত্যাগে সন্তুষ্ট হয়ে ইসমাঈল (আ.)–এর পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই স্মরণীয় ঘটনাকেই কেন্দ্র করে মুসলিম সমাজে কোরবানির এই বিধান প্রচলিত হয়।

এবারের ঈদুল আজহাকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে দীর্ঘ ছুটির আমেজও। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, গত ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে। অতিরিক্ত নির্বাহী ছুটি যুক্ত হওয়ায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের সুযোগ পেয়েছেন।

এই শাখার আরও খবর

এবার এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

মেলবোর্ন, ২৮ মে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে সামরিক সক্ষমতার নতুন প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ…

রামিসায় উত্তাল দেশ, আছিয়ায় নীরবতা : ডিএনএ টেস্টে ‘টাকা চায়’ পুলিশ

মেলবোর্ন, ২৮ মে-  মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাত্র চার দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে দুটি ঘটনার পর…

আসাম বিধানসভায় বিরোধীদলীয় নেতা হলেন কংগ্রেসের ওয়াজিদ আলী চৌধুরী

মেলবোর্ন, ২৮ মে- ভারতের আসাম রাজ্যের বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে কংগ্রেস নেতা ওয়াজিদ আলী চৌধুরীকে মনোনীত করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। একই সঙ্গে জয় প্রকাশ দাসকে…

কালবৈশাখীর তাণ্ডবে কর্ণফুলীতে নৌকাডুবি: খোঁজ মিলছে না নববধূ কনিকা দাসের

মেলবোর্ন, ২৮ মে-  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় কনিকা দাশ (১৯) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। তবে স্থানীয় চার…

পহেলা জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

মেলবোর্ন, ২৮ মে- রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো….

বিশ্বকাপের আগে সরানো হচ্ছে মেসির ৭০ ফুট ভাস্কর্য

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু বিশাল ভাস্কর্য নিরাপত্তা ঝুঁকির কারণে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au