বিশ্ব

সুইস রেলস্টেশনে ছুরিকাঘাতের তাণ্ডব, আতঙ্কে যাত্রীরা

  • 9:05 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
Swiss train station

মেলবোর্ন, ২৮ মে- সুইজারল্যান্ডের একটি ব্যস্ত রেলস্টেশনে ছুরি হাতে হামলা চালিয়ে অন্তত তিনজনকে আহত করেছে এক ব্যক্তি। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৮ মে) দেশটির উইন্টারথুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। জুরিখ ক্যান্টন পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী ৩১ বছর বয়সী এক সুইস নাগরিক। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে হামলায় আহত তিনজনই সুইস নাগরিক। তাদের বয়স ২৮, ৪৩ ও ৫২ বছর। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অপর দুজন মাঝারি ধরনের আহত হয়েছেন। সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার সময় আতঙ্কিত মানুষ দৌড়ে পালাচ্ছেন। একপর্যায়ে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তাদের শিক্ষক।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ব্লিক’-কে এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী অত্যন্ত উত্তেজিত অবস্থায় বারবার ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিলেন। তবে হামলার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার পরপরই পুরো রেলস্টেশন এলাকায় বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু হয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের স্বার্থে স্টেশনের কিছু অংশ ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা পর্দাও বসানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও হামলাকারীর মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসবাদসহ সব ধরনের সম্ভাবনা তদন্তের আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ইউরোপে সাম্প্রতিক সময়ে জনবহুল স্থানে ছুরি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত বছর জার্মানির হামবুর্গের কেন্দ্রীয় রেলস্টেশনেও একই ধরনের হামলায় বহু মানুষ আহত হয়েছিল।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au