বাংলাদেশ

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭৭

  • 11:51 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ঢাকার একটি হাসপাতালের হাম ওয়ার্ডে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ৮৭৭ শিশু। পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং বরিশালে একজন রয়েছে।

একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮২৬ শিশুর শরীরে। এছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৫১ শিশুর শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৪৭৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৮ শিশু। অর্থাৎ মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।

অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৭ হাজার ৯০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে ৫৪ হাজার ১৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ হাজার ৯২৬ শিশু।

এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় মোট ৮ হাজার ৮৮৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে টিকাদান কার্যক্রমে ঘাটতি, অনেক এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, সচেতনতার অভাব এবং শিশুদের পুষ্টিহীনতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে।

তারা অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন, শিশুদের জ্বর, শরীরে লালচে দানা, কাশি, চোখ লাল হওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে। একই সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা দেওয়া গেলে হাম প্রতিরোধ করা সম্ভব। তবে অবহেলা ও দেরির কারণে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দেশে হামের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে সমন্বিত জনস্বাস্থ্য উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত দিয়েছেন।

এই শাখার আরও খবর

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au