নতুন করে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পথে ইরান-যুক্তরাষ্ট্র
মেলবোর্ন, ২৯ মে- মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত…
মেলবোর্ন, ২৯ মে- চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ থেকে ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি হলো কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস এবং কর্ণফুলীর মইজ্জারটেক থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লেগুনা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ থেকে ১২ জন গুরুতর আহত। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতিতে চলা ঈগল পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় লেগুনার যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হন।
প্রত্যক্ষদর্শী তারেক বলেন, ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। সংঘর্ষের পর যাত্রীদের চিৎকারে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার শুরু করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস সদস্য ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
কর্ণফুলী থানার উপপরিদর্শক পরিতোষ জানান, ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত হতাহতের সংখ্যা তখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর ঈগল পরিবহনের বাসচালক পালিয়ে যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au