বিশ্ব

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার

  • 11:23 pm - May 29, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে-  চাঁদে স্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করতে নতুন উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভবিষ্যতের চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোবোটিক ল্যান্ডার, বিশেষ ‘হপিং ড্রোন’ এবং উন্নত যান পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি নির্মাণের কাজও এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে একাধিক বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছে জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। নাসার লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে আবারও চাঁদে মার্কিন নভোচারী অবতরণ করানো এবং দীর্ঘমেয়াদে সেখানে স্থায়ী গবেষণা কেন্দ্র গড়ে তোলা।

নাসা জানিয়েছে, ভবিষ্যৎ ঘাঁটিতে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি চাঁদের খনিজ ও মূল্যবান সম্পদ অনুসন্ধান করা হবে। এছাড়া ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব অভিযান পরিচালনার প্রস্তুতির ক্ষেত্র হিসেবেও চাঁদের এই ঘাঁটিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

গত মার্চে নাসা ঘোষণা দেয়, ২০৩২ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে পারমাণবিক ও সৌরশক্তিনির্ভর স্থায়ী ঘাঁটি নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রকে চাঁদ গবেষণায় নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তবে এই পরিকল্পনার মধ্যেই তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশ প্রতিযোগিতা। চীনও ২০৩০ সালের মধ্যে নিজস্ব নভোচারী চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। সম্প্রতি দেশটি ‘শেনঝৌ-২৩’ মহাকাশযান উৎক্ষেপণ করে নতুন নভোচারী দলকে তিয়ানগং স্পেস স্টেশনে পাঠিয়েছে।

বিশেষজ্ঞদের একাংশ অবশ্য মনে করছেন, নাসার সময়সূচি বাস্তবায়ন কঠিন হতে পারে। ইউনিভার্সিটি অব ওপেনের লুনার বিজ্ঞানী ডক্টর সিমিওন বার্বার বলেছেন, নাসার ল্যান্ডিং প্রযুক্তি ও অবকাঠামো নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ফলে চাঁদে মানুষ পাঠানোর দৌড়ে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au