বিনোদন

অস্কার নিয়ে হতাশায় দীপিকা

  • 8:26 pm - March 24, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি।  এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি বলিউডের ‘মাস্তানি’কে। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও।

শুধু তাই নয়, অস্কার অ্যাওয়ার্ডের ৯৫তম আসরে প্রেজেন্টার হিসেবেও উপস্থিত ছিলেন তিনি।  তবে এবার অস্কার নিয়ে হতাশা প্রকাশ করেছেন সদ্য মা হওয়া দীপিকা।

প্যারিসে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর ফ্যাশন শোয়ের প্রস্তুতির সময় ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দীপিকা অস্কারে ভারতীয় সিনেমার যাত্রার কথা তুলে ধরেন এবং দেশের চলচ্চিত্র শিল্পের স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন।

দীপিকা বলেছেন, বহুবার ভারতের অস্কার ছিনিয়ে নেওয়া হয়েছে। অনেক, অনেক যোগ্য চলচ্চিত্র এবং প্রতিভাকে উপেক্ষা করা হয়েছে।

২০২৩ সালে একাডেমি পুরষ্কারে যোগদানের কথা স্মরণ করেন দীপিকা যখন ‘আরআরআর’ নাটু নাটুর জন্য সেরা মৌলিক গান জিতেছিল, এটিকে একটি আবেগঘন মুহূর্ত বলে অভিহিত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘একজন ভারতীয় হওয়ার বাইরে আমার আসলে ওই সিনেমার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না।  কিন্তু সেটা ছিল  বিশাল মুহূর্ত।  এটা খুব খুব ব্যক্তিগত মনে হয়েছিল। ’

ভিডিওটিতে সমালোচকদের কাছ থেকে প্রশংসিত ভারতীয় সিনেমার ক্লিপগুলোও ছিল। যার মধ্যে রয়েছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’, রাহি অনিল বারভের ‘তুম্বাদ’ এবং রিতেশ বাত্রার ‘দ্য লাঞ্চবক্স’। এই সব সিনেমাগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও অস্কার মনোনয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

২০২৩ সালের অস্কারে পুরষ্কার প্রেজেন্টার দীপিকা এই বছরের অনুষ্ঠানে সেরা অভিনেতা বিভাগে দ্য ব্রুটালিস্টের জন্য অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডির জয়ের প্রশংসাও করেছেন।

৯৭তম একাডেমি পুরস্কারে আনোরা সবচেয়ে বড় বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে, সেরা ছবি, মাইকি ম্যাডিসনের জন্য সেরা অভিনেত্রী এবং শন বেকারের জন্য সেরা পরিচালকসহ পাঁচটি অস্কার জিতেছে।

এই শাখার আরও খবর

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় দেওয়া হয়েছে সেলাই

চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর (৬০) মাথায় লাঠি দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au