বাংলাদেশ

সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারীসহ ১০ জন কুপিয়ে জখম

  • 12:48 pm - May 30, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারীসহ ১০ জন কুপিয়ে জখম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মে- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ একই পরিবারের ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলেখালি গ্রামের গীতা রানী গাইন, রণজিৎ গাইন, শিবপদ গাইন, ধর্মদাস গাইন, বিষ্ণুপদ গাইন, রবীন্দ্রনাথ গাইন, অনিমেষ গাইন, ইন্দ্রজিৎ গাইন, সুরেন গাইন ও কৌশল্যা গাইন। তাঁদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন গীতা রানী গাইন জানান, তাদের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের আব্দুল মজিদ পাইকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি।

গীতা রানী গাইনের অভিযোগ, বুধবার সকালে তিনি গরুর জন্য ঘাস খাওয়াতে নিজের জমির দিকে যাচ্ছিলেন। এ সময় বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে আব্দুল মজিদ পাইক, তার ছেলে হাসান পাইকসহ কয়েকজন তাকে বাধা দেন। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মেরে গুরুতর জখম করা হয়।

তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় বলে অভিযোগ করেন তিনি।

পরিবারের সদস্যদের অভিযোগ, আব্দুল মজিদ পাইক, তার ছেলে হাসান পাইক ও হোসেন পাইক, ভাণ্ডারীর ছেলে জাহিদ হোসেন বাবু, ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন, তার স্ত্রী খুকুমনি, হাসান পাইকের ছেলে মিলন পাইকসহ ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে একে একে পরিবারের ১০ জন আহত হন। হামলার সময় একটি স্মার্টফোনও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সংখ্যালঘু পরিবারের সদস্যরা জানান, জমি-সংক্রান্ত বিরোধ থাকলেও একটি পরিবারের এতজন সদস্যের ওপর একযোগে হামলার ঘটনা উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল মজিদ পাইক বলেন, বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাদের পক্ষেরও দুজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দেবাশীষ গাইন বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয়েছিল এবং উভয় পক্ষকে ঈদ পর্যন্ত বর্তমান অবস্থায় থাকতে বলা হয়েছিল। ঈদের পর জমি পরিমাপ করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছিল।

তিনি বলেন, এর মধ্যেই যে ধরনের হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও বর্বরোচিত। একটি পরিবারের নারী-পুরুষ নির্বিশেষে এতজনকে আহত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার পর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, জমি-সংক্রান্ত বিরোধ হলেও হামলার শিকার পরিবারটি সংখ্যালঘু হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা প্রশাসনের কাছে এলাকায় নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদুর রহমান জানান, এ ঘটনায় আহত রণজিৎ গাইন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, হামলায় জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au