বিশ্ব

তরুণ ভোটারদের হতাশায় অস্ট্রেলিয়ায় উত্থান ওয়ান নেশনের, বাজেটের ধাক্কায় চাপে লেবার সরকার

  • 2:16 am - June 01, 2026
  • পঠিত হয়েছে:২৫০ বার
পলিন হ্যানসন । ছবি সংগৃহীত

মেলবোর্ন, ১ জুন- অস্ট্রেলিয়ার ফেডারেল বাজেট নিয়ে জনঅসন্তোষের প্রভাব দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, বাজেটের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে ক্ষমতাসীন লেবার পার্টির জনপ্রিয়তা কমছে, আর ডানপন্থি দল ওয়ান নেশন দ্রুত জনসমর্থন বাড়িয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হচ্ছে।

রেডব্রিজ পরিচালিত সর্বশেষ জরিপ অনুযায়ী, ওয়ান নেশনের প্রাথমিক ভোটের হার বেড়ে ৩১ শতাংশে পৌঁছেছে। বিপরীতে লেবার পার্টির সমর্থন নেমে এসেছে ২৮ শতাংশে। একই সময়ে বিরোধী জোট কোয়ালিশনের সমর্থনও কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে।

জরিপে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তরুণ ভোটারদের মধ্যেও লেবারের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। মিলেনিয়াল প্রজন্মের ভোটারদের মধ্যে ওয়ান নেশন এখন ৩০ শতাংশ সমর্থন নিয়ে লেবার পার্টিকে ছাড়িয়ে গেছে। লেবারের পক্ষে সেখানে সমর্থন ২৮ শতাংশ। যদিও জেনারেশন জেড ভোটারদের মধ্যে ওয়ান নেশনের সমর্থন এখনো তুলনামূলক কম, তবে এই বয়সী ভোটারদের বড় অংশই বাজেট নিয়ে তেমন আগ্রহ দেখাননি।

জরিপে অংশ নেওয়া জেনারেশন জেড ভোটারদের মাত্র ৬ শতাংশ বলেছেন, তারা বাজেট সম্পর্কে বিস্তারিত খোঁজখবর রেখেছেন। অন্যদিকে প্রায় অর্ধেক জানিয়েছেন, তারা বাজেট বিষয়ে খুব কমই জানেন। তবে তা সত্ত্বেও ৫৮ শতাংশ তরুণ মনে করেন, অস্ট্রেলিয়া বর্তমানে ভুল পথে এগোচ্ছে।

রেডব্রিজের পরিচালক টনি ব্যারি বলেন, যারা বাজেট সম্পর্কে অবগত হয়েছেন, তাদের বড় অংশই এটি পছন্দ করেননি। তার মতে, সরকারের নতুন করনীতি ও অর্থনৈতিক পরিকল্পনা অনেক ভোটারকে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থাশীল করে তুলছে, যার সুবিধা পাচ্ছে ওয়ান নেশন।

সম্প্রতি সরকার মূলধনী মুনাফা কর (ক্যাপিটাল গেইনস ট্যাক্স) ছাড় এবং নেগেটিভ গিয়ারিং নীতিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। সরকারের দাবি, এসব পদক্ষেপ আগামী এক দশকে প্রায় ৭৫ হাজার নতুন ক্রেতাকে বাড়ির মালিক হওয়ার সুযোগ করে দেবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তরুণ বিনিয়োগকারী ও অর্থনৈতিক বিশ্লেষক এসব পরিবর্তনের সমালোচনা করছেন।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এখনো পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে থাকলেও ব্যবধান কমছে। বিশেষ করে জেনারেশন এক্স ভোটারদের মধ্যে ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন জনপ্রিয়তায় আলবানিজকে ছাড়িয়ে গেছেন। ওই বয়সী ভোটারদের মধ্যে হ্যানসনের সমর্থন ৩০ শতাংশ, যেখানে আলবানিজের পক্ষে সমর্থন ২৭ শতাংশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পলিন হ্যানসন নিজেকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আস্থা কমে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে দ্রুত পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে ওয়ান নেশন দেশটির প্রধান রাজনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত হতে পারে। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে লেবার ও কোয়ালিশন উভয় দলই বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au