বাংলাদেশ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮%

  • 11:08 pm - June 03, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮% । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুন- দেশের গ্রাহকদের জন্য আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি, খুচরা এবং সঞ্চালন পর্যায়ে একযোগে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ, পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এ দাম চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।

বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, বিভিন্ন গ্রাহক শ্রেণিতে বিদ্যুতের দাম সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিইআরসির আদেশ অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। অন্যদিকে খুচরা বা গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিদ্যুতের সঞ্চালন ব্যয়ও বাড়ানো হয়েছে। প্রতি ইউনিটে গড় সঞ্চালন চার্জ ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এ সিদ্ধান্তে কোনো ধরনের চাপ ছিল না। বাজেট ঘোষণার বিষয়টি মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর কী ধরনের অর্থনৈতিক প্রভাব পড়বে, সে বিষয়ে কোনো মূল্যায়ন করা হয়নি বলেও তিনি স্বীকার করেন।

বর্তমানে সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তিভিত্তিক দামে বিদ্যুৎ কিনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এরপর সেই বিদ্যুৎ সরকার নির্ধারিত পাইকারি দামে ছয়টি বিতরণ কোম্পানির কাছে বিক্রি করা হয়। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের পার্থক্য মেটাতে বিপিডিবি সরকার থেকে ভর্তুকি পেয়ে থাকে। তবে বিতরণ কোম্পানিগুলো কোনো ভর্তুকি পায় না এবং তারা খুচরা পর্যায়ে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করে তাদের কার্যক্রম পরিচালনা করে।

বিপিডিবি বিদ্যুতের পাইকারি দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর আবেদন করেছিল। সংস্থাটির হিসাবে, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় হবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা এবং প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ দাঁড়াবে প্রায় ১২ টাকা ৯১ পয়সা।

এর আগে গত ২০ ও ২১ মে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতসহ সব ধরনের গ্রাহকের বিদ্যুৎ ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতির সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au