বিনোদন

বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন সালমান খান

  • 2:35 am - March 25, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

৩০ মার্চ মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দর’। ইদের আগের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ আর মুরুগাদোস পরিচালিত এই বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমাটি। মুক্তির মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করেছে।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পরে বর্তমানে ছুটি কাটাচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। মুম্বাইয়ের একটি প্রাইভেট টার্মিনালে দেখা গেছে তাকে। তবে তিনি একা ছিলেন না—সঙ্গে ছিলেন তার বহুদিনের ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া ভান্তুর। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও সালমান এ নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে এবার প্রাইভেট টার্মিনালে একসঙ্গে উপস্থিত হয়ে পাপারাজ্জিদের দিকে পোজ দিয়ে যেন তিনি সেই গুঞ্জনে আরও ইন্ধন জোগালেন।

সালমানের ছুটি কাটানোর গন্তব্য ঠিক কোথায়, তা এখনও প্রকাশ করা হয়নি। নিরাপত্তার কারণে জায়গাটি গোপন রেখেছে তার টিম। পাপারাজ্জিরা যেসব ছবি ও ভিডিও ধারণ করেছেন তাতে দেখা যায়, ভাইজানের পরনে ছিল নীল টি-শার্ট এবং কালো জিন্স, মুখে ছিল চিরচেনা হাসি, আর ছিল তার স্বভাবসুলভ স্টাইল। সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছাও জানান তিনি। ইউলিয়াকেও বেশ উচ্ছ্বসিত লেগেছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই সালমান খান ও ইউলিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বলিউডে ব্যাপক গুঞ্জন চলছে। যদিও দু’জনের কেউই সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি। একবার ভিডিও কলে কথা বলার সময় সালমানকে ইউলিয়া পিছন থেকে জড়িয়ে ধরলে সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও গাঢ় হয়েছে। ইউলিয়া একজন পেশাদার গায়িকা এবং সালমান খানের ছবির জন্য গানও গেয়েছেন।

দীর্ঘ এক বছর ধরে ‘সিকান্দর’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। অবশেষে সেই কাজ শেষ করে এখন তিনি ছুটি উপভোগ করছেন। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।  ‘সিকান্দর’-এ এক নতুন সালমান খানকে দর্শকরা আবিষ্কার করবেন বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au