খেলা

রাত পোহালেই বিসিবি নির্বাচন

  • 2:35 am - June 07, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
রাত পোহালেই বিসিবি নির্বাচন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সন্ধ্যায় ঘোষণা করা হবে ফলাফল। যদিও এবারের নির্বাচনকে ঘিরে অতীতের তুলনায় উত্তাপ কিছুটা কম, তবুও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৫ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের প্রস্তুতি সম্পন্ন করে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচনের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় ভোটের আগেই অনেক আসনের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে মোট ১২ জন প্রার্থী থাকলেও নির্বাচিত হবেন ১০ জন। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং মঈন উদ্দিন।

সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা থাকলেও প্রতিটি বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মির্জা ফয়সল আমীন।

ঢাকা বিভাগেও দুইটি পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে একজনের প্রার্থিতা বাতিল হওয়ায় সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগে দুইটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। সংশ্লিষ্ট মহলের ধারণা অনুযায়ী শফিকুল আলম ও শান্তনু ইসলাম এগিয়ে রয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়ছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। সেখানে মিজানুর রহমানকে এগিয়ে রাখা হচ্ছে।

ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা অর্জন করায় সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ঢাকা মহানগরের ক্লাব ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মীর্জা ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আমজাদ হোসেন, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, সাকিফ আহমেদ সালাম, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান মিতু, অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম, মেজর ইমরোজ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ক্রিকেট অঙ্গনের বিভিন্ন সূত্রের মতে, এই ক্যাটাগরিতে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মীর্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রাব্বানী, ড. মাহবুব হোসেন শামিম এবং ফায়াজুর রহমান মিতু তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন।

নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পরিচালনা পর্ষদ আগামী মেয়াদে দেশের ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে। ফলে ক্রিকেট সংশ্লিষ্টদের দৃষ্টি এখন মিরপুরের ভোটযুদ্ধের দিকে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au