খেলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

  • 1:16 am - June 08, 2026
  • পঠিত হয়েছে:২৫৩ বার
অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর মধ্য দিয়ে নাজমুল হাসান পাপন ও আমিনুল ইসলাম বুলবুলের পর আরেক সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে বিসিবির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন তামিম।

রোববার অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তামিম ইকবাল। মোট ৭৪ ভোটের মধ্যে তিনি ৭৩টি ভোট পেয়ে বিপুল ব্যবধানে পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে তার এই একচেটিয়া সমর্থন দেশের ক্রিকেট অঙ্গনে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন তামিম। এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২১তম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তামিম ইকবাল দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ডের মালিক এই বাঁহাতি ওপেনার জাতীয় দলকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। খেলোয়াড়ি জীবনে অর্জিত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ এখন দেশের ক্রিকেট প্রশাসনে কাজে লাগাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে বিসিবির সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্ব আসায় দেশের ক্রিকেটের উন্নয়ন, ঘরোয়া কাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করার বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন, মাঠে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল এবার প্রশাসনিক দায়িত্বেও সফলতার ছাপ রাখতে পারবেন। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট নতুন দিগন্তে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au