খেলা

অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

  • 3:29 am - June 09, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার

মেলবোর্ন,  ৯ জুন- ভারতীয় ক্রিকেটে নতুন স্পিন যুগের সূচনা হতে পারে মানব সুথারের হাত ধরেই। আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ৪৭ বছর পুরোনো রেকর্ড ভেঙে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ বাঁহাতি স্পিনার। নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত টেস্টে তিনি শুধু রেকর্ডই গড়েননি, ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন।

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দীর্ঘদিনের স্পিন নির্ভরতার বাইরে এসে নতুন প্রজন্মের বোলারদের সুযোগ দিচ্ছে ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মানব সুথার।

ম্যাচের প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে তার ঝুলিতে ছিল তিন উইকেট। পরদিন সকালে আরও তিন ব্যাটারকে ফিরিয়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন এই স্পিনার। তার বিধ্বংসী বোলিংয়ে বড় ধস নামে আফগান শিবিরে।

এই পারফরম্যান্সের মাধ্যমে টেস্ট অভিষেকে ভারতের কোনো বাঁহাতি বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন সুথার। এতদিন রেকর্ডটি ছিল ভারতের কিংবদন্তি বাঁহাতি স্পিনার দিলিপ দোশির দখলে। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় ৪৭ বছর পর সেই কীর্তিকে ছাড়িয়ে গেলেন মানব সুথার।

তবে টেস্ট অভিষেকে ভারতের সেরা বোলিংয়ের সর্বকালের রেকর্ড এখনও রয়েছে নরেন্দ্র হিরওয়ানির দখলে। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। সেই রেকর্ড এখনো অটুট রয়েছে।

বল হাতে দুই ইনিংসে মোট ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ২৮ রান করেন মানব সুথার। অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এর মাধ্যমে অভিষেক টেস্টেই ম্যাচসেরা হওয়া ভারতের নবম ক্রিকেটার এবং তৃতীয় বোলার হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রুদ্রপ্রতাপ সিং।

ভারতীয় ক্রিকেটে নতুন এক স্পিন তারকার আবির্ভাব হিসেবে মানব সুথারের এই পারফরম্যান্সকে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। অভিষেক ম্যাচেই রেকর্ড ভাঙা ও ম্যাচসেরা হওয়া তার ভবিষ্যৎ সম্ভাবনার বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au