বাংলাদেশ

নজরুলগীতি ও দেশাত্মবোধক গানে বিভাগসেরা কুড়িগ্রামের অনুশ্রী, জাতীয় পদকের স্বপ্ন

  • 2:44 pm - June 13, 2026
  • পঠিত হয়েছে:১০০১ বার
নজরুলগীতি ও দেশাত্মবোধক গানে বিভাগসেরা কুড়িগ্রামের অনুশ্রী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুন- বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ এক অনন্য কৃতিত্বের নজির স্থাপন করেছে। প্রতিযোগিতার ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের সব বাধা অতিক্রম করে নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান বিভাগে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করে এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে সে।

আগামী ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। সেখানে অংশ নিয়ে কুড়িগ্রাম তথা রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করবে এই ক্ষুদে শিল্পী। তার সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

অনুশ্রী রায়ের জন্ম কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায়। তবে শৈশবের একটি বড় সময় কেটেছে ঢাকার স্বামীবাগ আশ্রম সংলগ্ন এলাকায়। প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়েছিল কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে পরিবার রংপুরে স্থানান্তরিত হলে বর্তমানে সেখানেই তার পড়াশোনা ও সাংস্কৃতিক চর্চা চলছে।

ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়, আবৃত্তি এবং ভাগবত পাঠের প্রতি গভীর আগ্রহ ছিল অনুশ্রীর। সংগীতে তার হাতেখড়ি হয় কক্সবাজারের ‘সৃজন সংগীত ভুবন’-এ। সেখানে প্রশিক্ষক প্রিয়া দত্তের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তার সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটে। পরবর্তীতে রতন কুমার সরকার ও পুষ্পজিত রায়ের মতো শিক্ষকদের কাছ থেকেও দিকনির্দেশনা পেয়েছে সে।

ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়, আবৃত্তি এবং ভাগবত পাঠের প্রতি গভীর আগ্রহ ছিল অনুশ্রীর। ছবিঃ সংগৃহীত

ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে অনুশ্রী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সে আলোচনায় আসে। এছাড়া ঐতিহ্যবাহী শিশু-কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান, এই দুটি পৃথক বিভাগে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিরল কৃতিত্ব গড়েছে অনুশ্রী। সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, দুটি ভিন্ন ধারার সংগীতে একসঙ্গে এমন ধারাবাহিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা একজন ক্ষুদে শিল্পীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

অনুশ্রী জানায়, প্রতিযোগিতার প্রতিটি ধাপে বিচারকরা তার গান পছন্দ করেছেন এবং তার অগ্রগতি দেখে উৎসাহ দিয়েছেন। জাতীয় পর্যায়েও ভালো করার জন্য সে নিয়মিত অনুশীলন করছে।

অনুশ্রীর মা মনিকা রায় বলেন, “আমার মেয়ের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। তার শিক্ষক-শিক্ষিকা, শুভাকাঙ্ক্ষী এবং যারা তাকে উৎসাহ দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে প্রিয়া দত্তের অবদান অনস্বীকার্য। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।”

অনুশ্রীর বাবা কমল কান্তি রায় বলেন, “মেয়ের সাফল্যে আমরা গর্বিত। সে যেন জাতীয় পর্যায়ে আরও বড় অর্জন করতে পারে এবং ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেজন্য সবার আশীর্বাদ কামনা করছি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় পর্যায়ে নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান বিভাগে প্রথম স্থান অর্জনের পর এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি চলছে। আগামী ১৬ জুন ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অনুশ্রীর জন্য কুড়িগ্রামসহ দেশের সর্বস্তরের মানুষের আশীর্বাদ ও শুভকামনা কামনা করেছে পরিবার।

সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে জাতীয় মঞ্চেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখবে অনুশ্রী রায় এবং দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে উজ্জ্বল ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়ে যাবে এই ক্ষুদে শিল্পী।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au