অস্ট্রেলিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ান সমর্থকদের উন্মাদনা, ভ্যানকুভারে সবুজ-সোনালি ঢেউ

  • 1:44 pm - June 14, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
তুরস্কের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার সমর্থকদের বর্ণিল পদযাত্রা।

মেলবোর্ন, ১৪ জুন: বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠে খেলা শুরুর আগেই কানাডার ভ্যানকুভার শহর যেন অস্ট্রেলিয়ার রঙে রঙিন হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল সকারুজের বিশ্বকাপ অভিযান শুরুর আগে হাজারো সমর্থকের উচ্ছ্বাস ও উদযাপনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

https://publish.x.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FMonikaGul%2Fstatus%2F2065986256685903933&widget=Video

আজ অস্ট্রেলিয়া সময় দুপুর ২টায় ভ্যানকুভার স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে সকারুজ। কোচ টনি পপোভিচের তরুণ দলকে নিয়ে ইতোমধ্যে নানা মন্তব্য ও সমালোচনা শোনা গেছে। একজন মার্কিন ক্রীড়া বিশ্লেষক দলটিকে ‘অপরিচিত খেলোয়াড়দের সমষ্টি’ বলে উল্লেখ করেছেন, আর তুরস্ক দলের অধিনায়ক অস্ট্রেলিয়াকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে আখ্যা দিয়েছেন।

তবে এসব সমালোচনার জবাব মাঠের খেলায় দিতে দৃঢ়প্রতিজ্ঞ অস্ট্রেলিয়ানরা। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই ভ্যানকুভারে বিভিন্ন সড়ক, চত্বর ও সমাবেশস্থলে সকারুজ সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সবুজ ও সোনালি পোশাকে সজ্জিত শত শত সমর্থক গান, স্লোগান ও উল্লাসে মুখর করে তুলেছেন শহরের পরিবেশ। অনেক স্থানে সবুজ ও সোনালি রঙের ফ্লেয়ার জ্বালিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন তারা।

সকারুজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ভ্যানকুভারের রাস্তায় অস্ট্রেলিয়ান সমর্থকদের বিশাল সমাবেশ। সেখান থেকে তারা একযোগে পদযাত্রা করে বিসি প্লেস ভ্যানকুভারে স্টেডিয়ামের দিকে রওনা হন।

বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মের ফুটবলাররা কেমন পারফরম্যান্স দেখাতে পারেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। আর ম্যাচ শুরুর আগেই ভ্যাঙ্কুভারের রাজপথে সমর্থকদের উন্মাদনা বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au