অস্ট্রেলিয়া

দাপট দেখাল তুরস্ক, জিতল অস্ট্রেলিয়া

  • 7:05 pm - June 14, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জুন- বল দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পেল না তুরস্ক। ফিনিশিং ব্যর্থতায় ভুগতে থাকা ইউরোপীয় দলটিকে উল্টো কার্যকর কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেছে অস্ট্রেলিয়া।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে ৭২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তুরস্কের দখলে। তারা গোলের লক্ষ্যে আটটি শট নেয় এবং একের পর এক আক্রমণে অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। ম্যাচজুড়ে আটটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনিই হয়ে ওঠেন দলের জয়ের অন্যতম নায়ক।

অন্যদিকে মাত্র দুটি অন-টার্গেট শট নিয়েই দুই গোল আদায় করে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের ২৭তম মিনিটে তিন ডিফেন্ডারের চাপের মধ্যেও নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা। গোল উদযাপনের সময় কর্নার ফ্ল্যাগে ঘুষি মেরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার টিম কাহিলকে শ্রদ্ধা জানান তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে গোল করা অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলারও হয়ে যান ইরানকুন্ডা।

প্রথমার্ধে তুরস্ক সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্যাট্রিক বিচ দৃঢ়তার সঙ্গে সব আক্রমণ প্রতিহত করেন। দ্বিতীয়ার্ধেও তুরস্কের চাপ অব্যাহত থাকে। রিয়াল মাদ্রিদের তরুণ তারকা আরদা গুলারের নেওয়া বিপজ্জনক ফ্রি-কিকও অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক।

ম্যাচের ৭৫তম মিনিটে তুরস্কের ইসমাইল ইউকসেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি তুরস্ক।

বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে সপ্তম অংশগ্রহণ। অন্যদিকে ২০০২ সালে সেমিফাইনালে ওঠার পর দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপের বাইরে থাকা তুরস্ক এবার প্লে-অফ পেরিয়ে মূল পর্বে ফিরলেও প্রথম ম্যাচে হতাশাই সঙ্গী হয়েছে তাদের।

পরিসংখ্যানে এগিয়ে থেকেও গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তুরস্ককে, আর সুযোগ কাজে লাগানোর নিখুঁত উদাহরণ তৈরি করে মূল্যবান তিন পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au