খেলা

৭ গোলের ঝড়ে বিশ্বকাপে শক্তির জানান দিল জার্মানি, শিরোপা স্বপ্নের পেছনে সাত বড় কারণ

  • 8:54 pm - June 15, 2026
  • পঠিত হয়েছে:২২৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুন- বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের আলোচনায় আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের নাম যতটা উচ্চারিত হয়েছে, জার্মানির নাম ততটা শোনা যায়নি। তবে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নতুন করে শিরোপা লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে জার্মানির খেলার ধরন, আক্রমণভাগের বৈচিত্র্য, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত সমন্বয়। ফুটবল বিশ্লেষকদের মতে, অন্তত সাতটি বড় কারণ জার্মানিকে এবার বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করছে।

সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তাদের সেট-পিস দক্ষতা। কর্নার ও ফ্রি-কিক থেকে ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করছে দলটি। সেট-পিস বিশেষজ্ঞ কোচ ম্যাডস বুটগেরাইটের পরিকল্পনা মাঠে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কুরাসাওয়ের বিপক্ষে নিকো শ্লটারবেকের হেডে করা গোলটি ছিল তারই একটি উদাহরণ।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের অভিজ্ঞতা। জার্মানির ইতিহাসের সবচেয়ে বয়স্ক আন্তর্জাতিক ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলছেন তিনি। কুরাসাওয়ের বিপক্ষে খুব বেশি পরীক্ষা দিতে না হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই কিংবদন্তি গোলরক্ষক। পরের ম্যাচেই গোলকিপার হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন নয়্যার।

দীর্ঘদিনের সমালোচনার জবাব দিয়েছেন তরুণ তারকা জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এসে ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতায় মুগ্ধ করেছেন। বিশ্বকাপে নিজের প্রথম গোল করায় তার আত্মবিশ্বাসও বেড়েছে কয়েকগুণ।

মাঝমাঠেও দেখা গেছে নতুন জার্মানির শক্তি। ফেলিক্স এনমেচা ও আলেকজান্ডার পাভলোভিচের জুটি ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তাদের দ্রুত পাস আদান-প্রদান ও সমন্বিত খেলা প্রতিপক্ষকে চাপে রেখেছে পুরো সময়।

আক্রমণভাগের বৈচিত্র্যও জার্মানির বড় সম্পদ। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোলের মধ্যে ছয়টি এসেছে ছয়জন ভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে। কাই হাভার্টজ করেছেন জোড়া গোল, অন্যদিকে একাধিক খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। ফলে কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয় দলটি।

এবারের বিশ্বকাপে নতুন আবিষ্কার হিসেবে সামনে এসেছেন নাথানিয়েল ব্রাউন। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এই তরুণ ফুলব্যাক জাতীয় দলের অভিষেক ম্যাচেই গোল করে আলোচনায় চলে এসেছেন। ডেভিড রাউমের জায়গায় বাম প্রান্তে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

আরেকটি বড় ইতিবাচক দিক হলো ফ্লোরিয়ান ভির্টৎসের নিঃস্বার্থ পারফরম্যান্স। গোল না পেলেও আক্রমণ গড়ে তোলা, সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া এবং রক্ষণে নেমে এসে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর কাজ করেছেন সমান দক্ষতায়। সাম্প্রতিক সমালোচনার জবাবও দিয়েছেন মাঠের খেলায়।

অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যার, সৃজনশীল জামাল মুসিয়ালা, কার্যকর কাই হাভার্টজ, উদীয়মান নাথানিয়েল ব্রাউন এবং ভারসাম্যপূর্ণ মাঝমাঠ মিলিয়ে নতুন রূপে দেখা যাচ্ছে জার্মানিকে। প্রথম ম্যাচের দাপুটে জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে ২০২৬ বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে জার্মানিকে আর অবহেলা করার সুযোগ নেই।

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au