বিনোদন

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

  • 9:06 pm - June 15, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
মার্কিন পপ সংগীতশিল্পী অলিভার ট্রি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুন- ব্রাজিলের রিও ডি জেনেইরোতে দুটি হেলিকপ্টারের মধ্য আকাশে সংঘর্ষের ঘটনায় জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা অলিভার ট্রি নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১৪ জুন) সকালে রিও ডি জেনেইরোতে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, উড্ডয়নরত অবস্থায় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ২০টি গাড়ি আগুনে পুড়ে যায়।

রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের সামরিক ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সংঘর্ষের তীব্রতায় হেলিকপ্টার দুটির আরোহীদের বেশিরভাগই ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। এছাড়া আর্জেন্টিনার জনপ্রিয় কনটেন্ট নির্মাতা গাসপার প্রিম দিয়াজ, যিনি ‘গাসপি’ নামে পরিচিত, তিনিও দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টারে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের তালিকায় আরও রয়েছেন লুকাস ব্রিটো শাভেস, লুকাস ভিনিয়ালে এবং পাইলট আলেক্সান্দ্রে সৌজা। অপর হেলিকপ্টারটির পাইলট চার্লস মার্সিলাকও প্রাণ হারান।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ব্রাজিলের বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। সংঘর্ষটি যান্ত্রিক ত্রুটি, যোগাযোগ বিভ্রাট নাকি মানবিক ভুলের কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে জন্মগ্রহণ করেন অলিভার ট্রি নিকেল, যিনি বিশ্বজুড়ে অলিভার ট্রি নামেই পরিচিত। অভিনব সংগীতধারা, ব্যতিক্রমী পোশাক ও মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি।

সম্প্রতি বিশ্ব সফরে ছিলেন অলিভার ট্রি। গত ৬ জুন ব্রাজিলের সাও পাওলোতে তার সর্বশেষ কনসার্ট অনুষ্ঠিত হয়। আগামী ১ জুলাই পর্তুগালের লিসবনে এবং সেপ্টেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগো, ম্যানচেস্টার ও লন্ডনে তার একাধিক অনুষ্ঠান নির্ধারিত ছিল।

অলিভার ট্রির আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে তার ভক্ত ও সংগীতাঙ্গনের ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। তবে দুর্ঘটনার বিষয়ে ব্রাজিলের কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর অজানাই থেকে যাচ্ছে।

এই শাখার আরও খবর

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৫ জুন- শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম,…

৭ গোলের ঝড়ে বিশ্বকাপে শক্তির জানান দিল জার্মানি, শিরোপা স্বপ্নের পেছনে সাত বড় কারণ

মেলবোর্ন, ১৫ জুন- বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়নদের আলোচনায় আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের নাম যতটা উচ্চারিত হয়েছে, জার্মানির নাম ততটা শোনা যায়নি। তবে নিজেদের…

সিরিয়ায় নিখোঁজ আইএস-সংশ্লিষ্ট নারী-শিশুকে ফেরাতে সেভ দ্য চিলড্রেনের আহ্বান

মেলবোর্ন, ১৫ জুন- সিরিয়ায় আটক থাকা আইএস-সংশ্লিষ্ট এক অস্ট্রেলীয় নারী ও তার প্রতিবন্ধী শিশুকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী…

৮০ ঘণ্টা পর সীমান্ত থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মেলবোর্ন, ১৬ জুন- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে টানা প্রায় ৮০ ঘণ্টা ধরে শূন্যরেখায় আটকে থাকা চার শিশু ও চার নারীসহ ১২ জনকে অবশেষে নিজেদের হেফাজতে ফিরিয়ে…

ধর্ষণে দোষী সাব্যস্ত নরওয়ের যুবরাজের সৎপুত্র, ৪ বছরের কারাদণ্ড

মেলবোর্ন, ১৫ জুন- নরওয়ের যুবরাজ হাকনের সৎপুত্র মারিউস বর্গ হয়বি ধর্ষণ, পারিবারিক সহিংসতা এবং অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির রাজধানী অসলোর একটি আদালত সোমবার…

এক সফরে দুই শীর্ষ বৈঠক, চীনের নজরে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ

মেলবোর্ন, ১৫ জুন- বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা–বেইজিং সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে। রাজনৈতিক যোগাযোগ, সরকারি সফর এবং কৌশলগত আলোচনায় দুই দেশের মধ্যে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au