বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

  • 2:06 am - June 17, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা কমার প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পথে না যাওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মূল্যবান ধাতুর দিকে ঝুঁকতে উৎসাহিত করেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা তাৎক্ষণিক সরবরাহযোগ্য সোনার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪১ দশমিক ৩৯ মার্কিন ডলারে পৌঁছেছে। গত সপ্তাহের তুলনায় এই দাম প্রায় ৮ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস বাজারে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৬৩ ডলারে লেনদেন হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে এবং আগামী শুক্রবার এর বিস্তারিত প্রকাশ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার কথাও জানান তিনি।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসার ফলে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরছে এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপও কিছুটা হ্রাস পাচ্ছে। অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, বিনিয়োগকারীরা এখন মনে করছেন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করবে না। এর ফলে সোনার প্রতি আগ্রহ বাড়ছে।

আগামী বুধবার ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের নেতৃত্বে এটি হবে প্রথম বড় নীতিগত সিদ্ধান্ত। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, ফেড সুদের হার বিষয়ে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিতে পারে।

সোনার পাশাপাশি রুপা ও প্ল্যাটিনামের দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার বা রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৯৩ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে।

বাংলাদেশের বাজারেও মূল্যবান ধাতুর দাম উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ইতিবাচক অগ্রগতি এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তা কমে আসার কারণে স্বল্পমেয়াদে সোনা ও রুপার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এই শাখার আরও খবর

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au