বিশ্ব

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

  • 4:02 am - June 18, 2026
  • পঠিত হয়েছে:২৪৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

১৫ জুনের ওই নথিতে বলা হয়েছে, মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই পরিচালিত একটি বৃহৎ ডেটা সেন্টারের গ্যাস টারবাইনের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে মার্কিন বিচার বিভাগ জানায়, এই অবকাঠামো মার্কিন জাতীয়, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি সামরিক অভিযানে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে শক্তি জোগায়।

নথিতে পেন্টাগনের এআই প্রধান ক্যামেরন স্ট্যানলির দেওয়া শপথপূর্বক সাক্ষ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে তিনি জানান, মার্কিন সামরিক বাহিনীর টার্গেটিং সিস্টেম ‘প্রজেক্ট মাভেন’-এ ইতিমধ্যে ‘গ্রোক’ ব্যবহৃত হচ্ছে। এর আগে এই প্রকল্পে অ্যানথ্রোপিকের এআই মডেল ‘ক্লদ’ ব্যবহার করা হলেও পরে সেখানে ‘গ্রোক’ যুক্ত করা হয়।

তিনি আরও দাবি করেন, ইলন মাস্কের ‘গ্রোক গভ মডেল’ ব্যবহারের ফলে সামরিক অভিযানের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্ট্যানলির বিবরণ অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’-এর সময় মাত্র ৯৬ ঘণ্টার মধ্যে মার্কিন বাহিনী দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে দুই হাজারের বেশি গোলা নিক্ষেপ করে ‘মাভেন স্মার্ট সিস্টেম’ ব্যবহার করে।

এদিকে, এই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পরিবেশগত ও মানবাধিকার ইস্যুতে বিতর্কও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি এক্সএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়াই একাধিক গ্যাস টারবাইন চালিয়ে ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ লঙ্ঘন করেছে এবং এর ফলে কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত এলাকাগুলো দূষণের শিকার হয়েছে।

তবে এক্সএআই এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, টারবাইনগুলো অস্থায়ী ও ভ্রাম্যমাণ হওয়ায় সেগুলো পরিবেশগত বিধিনিষেধের আওতায় পড়ে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে অ্যানথ্রোপিক তাদের এআই প্রযুক্তি স্বয়ংক্রিয় হামলা বা যুক্তরাষ্ট্রের নাগরিকদের গণ-নজরদারিতে ব্যবহার করতে অস্বীকৃতি জানালে সরকারের সঙ্গে তাদের চুক্তি বাতিল করা হয়। এরপর পেন্টাগন গুগল, ওপেনএআই এবং এক্সএআইয়ের মতো প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকে পড়ে।

এছাড়া, মার্কিন প্রযুক্তি খাতে এআই ব্যবহারের নীতিগত বিতর্কও বাড়ছে। গুগলের শত শত কর্মী গোপন সামরিক ব্যবহারে তাদের প্রযুক্তি সরবরাহ না করার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে এক্সএআইকে একীভূত করেন।

এই শাখার আরও খবর

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au