অস্ট্রেলিয়ায় প্রথমবার প্রাণঘাতী এইচ-৫ বার্ড ফ্লু শনাক্ত
মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ-৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উপকূলে পাওয়া দুটি বন্য পাখির শরীরে এ ভাইরাসের উপস্থিতি…
মেলবোর্ন, ২০ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়েছে পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে। তবে মাঠের লড়াইয়ের বাইরে বাংলাদেশের জন্যও ছিল বিশেষ এক গর্বের উপলক্ষ। কারণ ম্যাচটিতে কেপ ভার্দের খেলোয়াড়রা যে জার্সি পরেছিলেন, সেটি তৈরি হয়েছে বাংলাদেশে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জার্সিগুলোর কাপড় ঢাকায় ইয়ংওয়ান করপোরেশন বাংলাদেশের কারখানায় উৎপাদিত হয়েছে। পরে সেই কাপড় ব্যবহার করে রাজধানীতে অবস্থিত জার্মান ক্রীড়া পোশাক ব্র্যান্ড ক্যাপেলি স্পোর্টের উৎপাদন কারখানায় জার্সি তৈরি করা হয়। জার্সিতে স্পষ্টভাবে ‘মেড ইন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশে তৈরি’ লেবেলও সংযুক্ত রয়েছে।
গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেডের ব্যবস্থাপক সৌমিক বর্মণ জানান, কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের জার্সি বাংলাদেশেই তৈরি হয়েছে এবং তাতে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল রয়েছে। তিনি বলেন, ২০১৯ সাল থেকে ক্যাপেলি স্পোর্ট তাদের ক্রেতা হিসেবে রয়েছে এবং সেই সময় থেকেই প্রতিষ্ঠানটির বিভিন্ন অর্ডার তারা সম্পন্ন করে আসছেন। রাজধানীর উত্তরা এলাকায় কারখানাটি অবস্থিত।
অন্যদিকে ইয়ংওয়ান করপোরেশনের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে জার্সি তৈরিতে ব্যবহৃত কাপড় তাদের কারখানায় উৎপাদিত হয়েছে। পরে সেই কাপড় ক্যাপেলি স্পোর্টের কাছে সরবরাহ করা হয় এবং প্রতিষ্ঠানটি ঢাকায় অবস্থিত তাদের উৎপাদন ও সংযোজন কারখানায় চূড়ান্ত জার্সি তৈরি করে।
ইয়ংওয়ান করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জার্মান ব্র্যান্ড ক্যাপেলি স্পোর্ট জার্সি তৈরি করেছে। তাদের ঢাকায় উৎপাদন সুবিধা রয়েছে। ইয়ংওয়ান কেবল কাপড় সরবরাহ করেছে, তবে জার্সিটি তৈরি হয়েছে তাদের উৎপাদিত কাপড় ব্যবহার করে।
এদিকে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে কেপ ভার্দে। ম্যাচটিতে স্পেন বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত নৈপুণ্যে জয় থেকে বঞ্চিত হয় ইউরোপের শক্তিশালী দলটি।
পুরো ম্যাচে স্পেন একের পর এক আক্রমণ চালায় এবং তরুণ তারকা লামিন ইয়ামালসহ একাধিক আক্রমণভাগের খেলোয়াড়কে মাঠে নামায়। তবে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া অসাধারণ দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন।
ম্যাচে তিনি মোট সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন। বিশেষ করে মিকেল ওইয়ারসাবালের হেড দুর্দান্তভাবে ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেওয়া এবং ফেরান তোরেস ও আইমেরিক লাপোর্তের একাধিক শট রুখে দেওয়া ছিল ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত।
কেপ ভার্দের ফুটবল ইতিহাসে এই ড্রকে অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের মতো মঞ্চে অভিষেক ম্যাচেই স্পেনের বিপক্ষে পয়েন্ট অর্জন দেশটির জন্য স্মরণীয় অর্জন হয়ে থাকবে।
এছাড়া এই ম্যাচের মাধ্যমে ব্যক্তিগতভাবেও একটি অনন্য রেকর্ড গড়েছেন ভোজিনিয়া। ৪০ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হওয়ায় তিনি এখন ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে অভিষেক হওয়া ফুটবলার। এ তালিকায় তার ওপরে রয়েছেন মিসরের কিংবদন্তি গোলরক্ষক এসাম এল হাদারি, যিনি ৪৫ বছর বয়সে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিলেন।
বিশ্বমঞ্চে কেপ ভার্দের ঐতিহাসিক সাফল্যের পাশাপাশি বাংলাদেশে তৈরি জার্সি ব্যবহার হওয়ায় দেশের তৈরি পোশাক শিল্পও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশংসা কুড়িয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au