খেলা

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

  • 2:35 am - June 21, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি রোনালদিনহো। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুন- বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে এক আবেগঘন খবর। প্রায় ১১ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো আবারও মাঠে ফিরছেন। ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল এই তারকা এবার ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন।

ইতালিয়ান গণমাধ্যমের খবরে জানা গেছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহো শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ক্লাবটির অংশীদার হিসেবেও যুক্ত হচ্ছেন। রাভেন্নার শেয়ার কিনে তিনি ক্লাবটির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় বিনিয়োগ করবেন। ফলে মাঠের ভেতর ও বাইরে দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

রাভেন্না ক্লাব আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরে সাবেক এই বিশ্বকাপজয়ী ফুটবলারকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে সেই প্রচেষ্টা সফল হতে চলেছে।

নতুন অধ্যায় নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন রোনালদিনহো। তিনি বলেন, ‘নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’

তবে পুরো মৌসুমজুড়ে নিয়মিতভাবে রোনালদিনহোকে মাঠে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ক্লাব সূত্রে জানা গেছে, বিশেষ কিছু ম্যাচে তিনি মাঠে নামতে পারেন। পাশাপাশি ক্লাবের প্রচারণা, যুব উন্নয়ন কার্যক্রম এবং আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রোনালদিনহোর নাম ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। নিজের অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা ও চোখধাঁধানো দক্ষতার মাধ্যমে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেন এই তারকা।

ক্লাব ক্যারিয়ারেও তিনি ছিলেন সমান সফল। স্পেনের বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন। ২০০৫ সালে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর জিতে বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পান তিনি।

২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবল খেলেন রোনালদিনহো। এরপর আনুষ্ঠানিকভাবে অবসরে যান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর তার এই প্রত্যাবর্তনের খবরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা ও উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

বিশ্বকাপের আবহে রোনালদিনহোর এই প্রত্যাবর্তন যেন ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি এক আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। মাঠে তিনি কতটা সময় খেলবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে কিংবদন্তি এই তারকাকে আবারও ফুটবলের সবুজ গালিচায় দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au