খেলা

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

  • 3:24 am - June 22, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কাগজে-কলমে এবং সামগ্রিক শক্তির বিচারে এগিয়ে থাকলেও অস্ট্রিয়ার এক ফুটবলারকে ঘিরে বিশেষ সতর্কতা অবলম্বন করছে আলবিসেলেস্তে শিবির।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিতব্য ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার সাসা কালাডজিক। আকাশে বল দখল, কর্নার কিক এবং সেট-পিস পরিস্থিতিতে তার অসাধারণ দক্ষতাই আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

অস্ট্রিয়ান লিগে খেলা সাসা কালাডজিক সাম্প্রতিক ২৩ ম্যাচে ছয়টি গোল করেছেন, যার মধ্যে দুটি এসেছে হেড থেকে। এর আগে জার্মানির বিভিন্ন ক্লাবে খেলেও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ৬০ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি অস্ট্রিয়া জাতীয় দলের জার্সিতে ২০ ম্যাচে চারবার জালের দেখা পেয়েছেন।

যদিও গোল করার পরিসংখ্যান খুব বেশি চমকপ্রদ নয়, তবে উচ্চতা ও শারীরিক শক্তির কারণে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য তিনি সবসময়ই বড় হুমকি। বিশেষ করে কর্নার ও ফ্রি-কিক থেকে উড়ে আসা বলগুলোতে তার উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণভাগে তুলনামূলক লম্বা খেলোয়াড়ের সংখ্যা কম। লিসান্দ্রো মার্তিনেজের উচ্চতা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি, নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরো প্রায় ৬ ফুট এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। ফলে বাতাসে বলের লড়াইয়ে সাসা কালাডজিক কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন।

তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিয়ে আগেই প্রস্তুতি শুরু করেছেন। দীর্ঘদেহী ফরোয়ার্ডদের মোকাবিলার অভিজ্ঞতা তার দলের রয়েছে। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের মতো শারীরিকভাবে শক্তিশালী দলের বিপক্ষেও সফলভাবে নিজেদের রক্ষণ সামলেছিল আর্জেন্টিনা।

ফলে অস্ট্রিয়ার ‘দৈত্য’ স্ট্রাইকারকে ঘিরে সতর্কতা থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে সাসা কালাডজিক কতটা প্রভাব ফেলতে পারেন এবং আর্জেন্টিনার রক্ষণভাগ তাকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au