বিশ্ব

জার্মানির ডাড স্কলারশিপে মাস্টার্সের সুবর্ণ সুযোগ

মিলবে সম্পূর্ণ অর্থায়ন ও মাসিক ভাতা

  • 8:19 pm - June 22, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
জার্মানির ডাড স্কলারশিপ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুন- উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য সুখবর। জার্মানি সরকারের অর্থায়নে পরিচালিত ‘ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষাই নয়, বরং আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও পাবেন।

জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড) পরিচালিত এই বৃত্তির মূল লক্ষ্য হলো বিশ্বের মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীদের জার্মানির উন্নত শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ এবং উদ্ভাবনভিত্তিক একাডেমিক কার্যক্রমের কারণে ডাড স্কলারশিপ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাস্টার্স পর্যায়ে প্রতি মাসে প্রায় ৯৩৪ ইউরো এবং নির্ধারিত ক্ষেত্রে উচ্চতর গবেষণায় ১ হাজার ৩০০ ইউরো পর্যন্ত ভাতা পাবেন। এছাড়া স্বাস্থ্য, দুর্ঘটনা ও দায়বদ্ধতা বিমা, আন্তর্জাতিক ভ্রমণ সহায়তা, আবাসন ভাতা এবং পারিবারিক ভাতার সুবিধাও দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে কাজ করার সুযোগ থাকছে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনকারীদের নিম্নোক্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে—

অনলাইন আবেদন ফরম

হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)

ইংরেজি দক্ষতার সনদ

মোটিভেশন লেটার

দুটি সুপারিশপত্র

বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র

ব্যক্তিগত বিবৃতি

আবেদনের যোগ্যতা

আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই—

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

মাস্টার্স প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে

সংশ্লিষ্ট বিষয়ে শক্তিশালী একাডেমিক ও গবেষণাভিত্তিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে

ভালো ফলের পাশাপাশি টেকসই উন্নয়ন ও গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে

প্রোগ্রাম অনুযায়ী ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে ডিএএডি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর ইউনিভার্সিটি অব গটিঙ্গেনের অনলাইন আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে। যাচাই শেষে আবেদন জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এই স্কলারশিপের জন্য আবেদন করার শেষ সময় আগামী ১৫ নভেম্বর ২০২৬।

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এটি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au