বিশ্ব

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

  • 11:27 pm - June 23, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
তীব্র তাপপ্রবাহে ইউরোপে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম গরমে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

ফ্রান্সে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পার্ক করা গাড়ির ভেতরে আটকা পড়ে দুই ও চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বর্দো অঞ্চলে তীব্র গরমজনিত শারীরিক জটিলতায় ৮০ থেকে ৯৫ বছর বয়সী তিন প্রবীণের প্রাণহানি ঘটেছে। একই সময়ে গরম থেকে স্বস্তি পেতে নদী ও জলাশয়ে নামার পর অন্তত ১৩ জন ডুবে মারা গেছেন।

ফরাসি নাগরিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র জেরোম বোলাঞ্জার জনগণকে সতর্ক করে বলেছেন, শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন ও তত্ত্বাবধানে থাকা স্থানেই সাঁতার কাটতে হবে। অন্যথায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পশ্চিম ও মধ্য ইউরোপ একটি শক্তিশালী ‘হিট ডোম’ বা তাপ বলয়ের মধ্যে রয়েছে। ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত এই আবহাওয়াগত পরিস্থিতিতে উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে আসা উত্তপ্ত বাতাস ইউরোপের ওপর আটকে যাচ্ছে। ফলে তাপমাত্রা দীর্ঘ সময় ধরে অস্বাভাবিকভাবে উচ্চ অবস্থায় থাকছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ু গবেষক ক্লেয়ার বার্নস বলেন, বায়ুপ্রবাহের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এর তীব্রতাও বাড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপ বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দ্বিগুণেরও বেশি গতিতে উষ্ণ হয়ে উঠছে।

ফ্রান্সের বর্দো অঞ্চলে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগের রেকর্ড অতিক্রম করেছে। রাজধানী প্যারিসেও জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র গরমের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কোথাও কোথাও ক্লাসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

স্পেনের উত্তরাঞ্চলের তুলনামূলক শীতল শহর সান সেবাস্তিয়ানেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রতিষ্ঠানগুলো গরমের সময় কাজের সময়সূচি পরিবর্তনের নির্দেশনা মানছে কি না, তা পর্যবেক্ষণ করছে।

ইতালির ১২টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। তুরিন শহরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে গ্রিডের ওপর চাপ বেড়ে যাওয়ায় জরুরি জেনারেটর সংযুক্ত করতে হয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে কর্মীদের অতিরিক্ত শিফটে কাজ করতে হচ্ছে।

অন্যদিকে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা ১৯৫৭ সালের জুন মাসের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিতে পারে।

তীব্র এই গরমের প্রভাব পড়েছে বন্যপ্রাণীর ওপরও। বেলজিয়ামের একটি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র জানিয়েছে, অতিরিক্ত তাপের কারণে ভবনের ছাদে থাকা পাখির বাসাগুলো কার্যত আগুনের চুল্লিতে পরিণত হয়েছে। ফলে অসংখ্য চড়ুই ও সোয়ালো পাখি বাসার ভেতরেই মারা যাচ্ছে অথবা প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিচ্ছে। গত তিন দিনে কেন্দ্রটিতে প্রায় ১৫০টি বিপন্ন পাখি ও প্রাণী আশ্রয় নিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ইউরোপে এ ধরনের চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও প্রাণঘাতী হয়ে উঠবে। বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করলেও জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

মেলবোর্ন, ২৩ জুন-  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,…

বাংলাদেশে খ্রিস্টানদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বেগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় নিপীড়নের আশঙ্কা। আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব দ্য মার্টার্স ইউএসএ (ভিওএম) জানিয়েছে,…

ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

মেলবোর্ন, ২৩ জুন-  ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে…

মুসলিমদের নিয়ে পাকিস্তানের মন্তব্য, প্রত্যাখ্যান ভারতের

মেলবোর্ন, ২৩ জুন-  ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জারদারির…

জাগো আমার বাংলা

মেলবোর্ন, ২৩ জুন-  ওঠো রে ওঠো, আমার মাটি, ঘুমায়ো না আর ইতিহাসের পাতা ওল্টাও, ২৩ জুনের জোয়ার। সেদিন যে ডাকে জেগেছিল লাখো মানুষের মন, রক্তে-ঘামে…

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

মেলবোর্ন, ২৩ জুন-  মিয়ানমারে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত ছয় মাসে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au