মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সহযোগিতায় চালু হওয়া এই নতুন নৌপথের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদ ও বাধাহীনভাবে চলাচলের সুযোগ পাবে বলে জানিয়েছে দেশটি।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ওমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন এবং বৈশ্বিক নৌচলাচলের স্বাধীনতার প্রতি অঙ্গীকার থেকেই নতুন করিডোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ট্রানজিট ফি বা অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
ওমান আরও জানিয়েছে, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিরাপত্তা কাঠামো নিয়ে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে দুই দেশ যৌথভাবে একটি ‘কর্মপরিষদ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষদ নৌপথ ব্যবস্থাপনা, সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ চলাচল নিয়ন্ত্রণ, বন্দরসেবা এবং সম্ভাব্য ব্যয় কাঠামো নিয়ে কাজ করবে।
ওমান ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর ধারা-৫ অনুযায়ী, হরমুজ প্রণালির প্রশাসনিক ও সেবাবিষয়ক কাঠামো নিয়ে দুই দেশ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। সমঝোতা অনুযায়ী, ইরান আগামী ৬০ দিনের জন্য পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যকার বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ, অবাধ এবং টোলমুক্ত রাখতে সর্বোচ্চ সহযোগিতা করবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই প্রণালিতে যেকোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে।
উল্লেখ্য, গত ১৪ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফা সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। ওই সমঝোতার অন্যতম লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো, যুদ্ধের অবসান ঘটানো এবং বিভিন্ন অমীমাংসিত বিষয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা। নতুন সামুদ্রিক করিডোর চালু হওয়াকে সেই সমঝোতার বাস্তব প্রয়োগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ওমানের এই উদ্যোগ হরমুজ প্রণালিতে নৌচলাচলের ঝুঁকি কমাবে এবং বিশ্ববাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সুত্রঃ আনাদোলু এজেন্সি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au