বিশ্ব

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

  • 2:49 am - June 25, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্ত।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুন- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে নির্দিষ্ট মেয়াদের অবস্থান অনুমোদনের নতুন বিধিমালা প্রণয়নের কাজ করছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সর্বোচ্চ মেয়াদ চার বছর নির্ধারণ করা হতে পারে। এ নিয়ম মূলত এফ-১ শিক্ষার্থী ভিসাধারীদের পাশাপাশি জে-১ এক্সচেঞ্জ ভিজিটর ভিসা এবং আরও কয়েকটি শিক্ষাবিষয়ক ভিসা শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বর্তমানে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে নিয়মিত নিবন্ধিত থাকলে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। ফলে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী কোর্সের মেয়াদ বাড়ানো, বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বিষয় পরিবর্তন, স্নাতক থেকে স্নাতকোত্তর বা ডক্টরাল পর্যায়ে অগ্রসর হওয়া এবং অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) ও স্টেম ওপিটি সম্পন্ন করার সুযোগ পান।

তবে নতুন প্রস্তাব কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। চার বছরের বেশি সময়ের শিক্ষা বা গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হলে তাদের মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর কাছে আনুষ্ঠানিকভাবে অবস্থানের মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে। অনুমোদন ছাড়া নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা সম্ভব হবে না।

এই প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষা সংগঠনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিজ (এএইউ), আমেরিকান কাউন্সিল অন এডুকেশন (এসিই) এবং নাফসাসহ একাধিক সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে, নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘমেয়াদি গবেষণা, পিএইচডি এবং ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়বেন।

তাদের মতে, নির্দিষ্ট মেয়াদের বাধ্যবাধকতা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক জটিলতা ও ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়াবে। বিশেষ করে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রমে অতিরিক্ত অনুমোদন প্রক্রিয়া শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় প্রভাব ফেলতে পারে।

তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবিত বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। নতুন নিয়ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও কার্যকর না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগের মতোই ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এটি হবে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন, যার প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থীর ওপর পড়তে পারে।

এই শাখার আরও খবর

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au