বিশ্ব

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

  • 8:32 pm - June 26, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুন- কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৫ জন। সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর থেকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে মৃত্যুহার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩ শতাংশ, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রোগীরা। ইতোমধ্যে দেশের ৩৪টি স্বাস্থ্য অঞ্চলে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ইতুরি, নর্থ কিভু এবং সাউথ কিভু প্রদেশে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। বিশেষ করে ইতুরি প্রদেশকে এই প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

তবে সংকটের মধ্যেও কিছু ইতিবাচক খবর পাওয়া গেছে। ইতুরি প্রদেশে চিকিৎসাধীন আরও ১৬ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের সর্বশেষ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে ১৩৮ জনে পৌঁছেছে।

এদিকে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, ইবোলা পরিস্থিতি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রস্তুতি জোরদারে আফ্রিকা মহাদেশের জন্য ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই অর্থ স্বাস্থ্যসেবা উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে ব্যয় করা হবে।

আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, আফ্রিকান ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদার সংস্থা ৯১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত প্রতিশ্রুত অর্থের মাত্র ১৩ শতাংশ ছাড় করা হয়েছে, যা চলমান সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয়।

সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে কঙ্গো সরকার। ইবোলা আক্রান্ত এলাকা থেকে আসা সব ভ্রমণকারীর জন্য ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি, রোগী শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং জনসচেতনতা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন দ্রুত নিশ্চিত করা না গেলে ইবোলার এই প্রাদুর্ভাব আরও বিস্তৃত হয়ে আঞ্চলিক জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের টানা জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও…

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসা শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়কে কেন্দ্র করে লাখো মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, প্রবল বাতাস, বড় ঢেউ…

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের আলোচনায় হবে: যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, শেখ হাসিনার বিষয়ে কী…

তাইওয়ানকে অস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ: তাইওয়ানি কূটনীতিক

তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া উ। তাঁর মতে, তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করা এবং…

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং…

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au