বিশ্ব

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

  • 10:27 pm - June 26, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুন- মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় ইরান, লেবানন ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জরুরি মানবিক সহায়তা হিসেবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে জাপান। শুক্রবার (২৬ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফেডারেশন (আইএফআরসি)-এর মাধ্যমে এই সহায়তার অর্থ বিতরণ করা হবে।গ

ঘোষিত অর্থ স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, আশ্রয়, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে টোকিও। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সংঘাত ও মানবিক সংকটের কারণে বিপুল সংখ্যক মানুষ খাদ্য ও চিকিৎসাসহ মৌলিক সেবার ঘাটতিতে ভুগছেন।

এ ছাড়া লেবাননে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ত্রাণ কার্যক্রম জোরদার করতে জাপান প্ল্যাটফর্ম-এর মাধ্যমে অতিরিক্ত ৬ লাখ ৪০ হাজার ডলার বরাদ্দ দেওয়া হবে। এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রমে সহায়তা হিসেবে ব্যবহার করা হবে।

জাপান সরকার বলেছে, মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ থেকে তারা এই সহায়তা দিচ্ছে। সংকটাপন্ন জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের চাহিদা পূরণে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au