বিজ্ঞান ও প্রযুক্তি

পণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়াল অ্যাপল ও মাইক্রোসফট

  • 12:03 am - June 27, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুন-  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে বিশ্ববাজারে মেমোরি চিপ ও স্টোরেজ উপাদানের দামে অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় জনপ্রিয় বিভিন্ন পণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও মাইক্রোসফট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার অ্যাপল তাদের ম্যাক ও আইপ্যাড সিরিজের একাধিক পণ্যের নতুন মূল্য ঘোষণা করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বেস মডেলের ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ২৯৯ ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ লাখ ৫৯ হাজার টাকার বেশি। একইভাবে ম্যাকবুক প্রোর প্রারম্ভিক মূল্য ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৯ ডলারে পৌঁছেছে, যা প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকার সমান।

এ ছাড়া আইপ্যাড এয়ারের দাম ৫৯৯ ডলার থেকে বেড়ে ৭৪৯ ডলার এবং আইপ্যাড প্রোর দাম ৯৯৯ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ১৯৯ ডলার করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের ম্যাকবুক নিওর দামও ৫৯৯ ডলার থেকে বেড়ে ৬৯৯ ডলারে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি হয়েছে ম্যাক স্টুডিও এম৩ আল্ট্রা ডেস্কটপ কম্পিউটারে। এর দাম ৩ হাজার ৯৯৯ ডলার থেকে বেড়ে ৫ হাজার ২৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে অ্যাপল জানিয়েছে, এআই ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের ফলে মেমোরি ও স্টোরেজ চিপের চাহিদা নজিরবিহীনভাবে বেড়েছে। এত দিন বাড়তি ব্যয় প্রতিষ্ঠানটি নিজেই বহন করলেও বর্তমান পরিস্থিতিতে পণ্যের দাম সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না।

অ্যাপলের এক মুখপাত্র বলেন, এআই অবকাঠামো সম্প্রসারণের কারণে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের চাহিদা ও মূল্য এমনভাবে বেড়েছে, যা আগে কখনও দেখা যায়নি।

এদিকে মূল্যবৃদ্ধির ঘোষণার পর শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দর ৬ শতাংশের বেশি কমে যায়। বিশ্লেষকদের মতে, গত বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কসংক্রান্ত ঘোষণার পর এটিই কোম্পানিটির শেয়ারের সবচেয়ে বড় পতন।

একই কারণে মাইক্রোসফটও তাদের এক্সবক্স গেমিং কনসোলের দাম বাড়িয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ৫১২ গিগাবাইট মডেলের দাম ১০০ ডলার এবং ১ টেরাবাইট মডেলের দাম ১৫০ ডলার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, স্টোরেজ ও মেমোরি চিপের দাম আড়াই গুণেরও বেশি বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে বিকল্প সরবরাহব্যবস্থা খুঁজেও মূল্যবৃদ্ধি এড়ানো সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির আশঙ্কা, ২০২৭ সালের মধ্যে এসব যন্ত্রাংশের দাম আরও দ্বিগুণ হতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যন্ত্রাংশের বৈশ্বিক সংকটে পুরো ইলেকট্রনিকস শিল্প ক্ষতিগ্রস্ত হলেও গেমিং কনসোল খাত সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তিতে বিনিয়োগ ও ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের কারণে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদা বাড়তে থাকায় আগামী দিনগুলোতে প্রযুক্তিপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au