বিশ্ব

করাচি হামলা: আফগানিস্তানে প্রশিক্ষণের দাবি আটক জঙ্গির, ভারতকে দুষছে পাকিস্তান

  • 2:59 pm - June 29, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার

মেলবোর্ন, ২৯ জুন- পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় আটক একমাত্র জীবিত হামলাকারীর জিজ্ঞাসাবাদে আফগানিস্তানে প্রশিক্ষণ নেওয়ার তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। একই সঙ্গে হামলার ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগও পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। তবে ভারত এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

শনিবার রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় সিন্ধু রেঞ্জার্সের কম্পাউন্ডে আত্মঘাতী হামলা চালায় একদল জঙ্গি। হামলায় তিন পাকিস্তানি সেনাসদস্য এবং তিন হামলাকারী নিহত হন। আহত অবস্থায় একজন জঙ্গিকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আটক ব্যক্তির নাম উসমান আলি। তিনি আফগানিস্তানের জালালাবাদ থেকে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে আরও তিনজন ছিলেন, তাদের নাম আব্দুল হাদি, জানান এবং উমর ফারুক। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হন।

জিজ্ঞাসাবাদে উসমান আলি স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে যে, তিনি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাত-উল-আহরারের সদস্য। এর আগে এই সংগঠনই হামলার দায় স্বীকার করেছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, উসমান ও তার সহযোগীরা আফগানিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়েছিলেন। সেখানে উমর কারি নামে একজন তাদের প্রশিক্ষণ দেন। তারা আফগানিস্তানেই বোমা তৈরির কৌশল শেখেন এবং বিস্ফোরক সংগ্রহ করেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আটক জঙ্গির ভাষ্য অনুযায়ী, হামলার প্রায় সাত দিন আগে তারা আফগানিস্তান থেকে পাকিস্তানের বাজৌর এলাকায় প্রবেশ করেন। সেখানে একটি নির্মাণাধীন ভবনে অবস্থান করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। হামলায় ব্যবহৃত অস্ত্র পাকিস্তানের ওয়াজিরিস্তান অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল বলেও তিনি দাবি করেছেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, হামলার শুরুতে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘাঁটির সামনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর একটি গাড়ি দিয়ে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে জঙ্গিরা। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তুমুল গোলাগুলি শুরু হয়।

হামলার সময় পালানোর চেষ্টা করলে পাকিস্তানি সেনাদের গুলিতে আহত হন উসমান আলি। এ কারণেই তিনি জীবিত অবস্থায় আটক হন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

এদিকে হামলার পর পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে, এ হামলার পেছনে ভারতের সমর্থন রয়েছে। তবে রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের উচিত অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিবর্তে নিজেদের ভূখণ্ডে গড়ে ওঠা সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

কমছে করপোরেট কর, ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ৩০ জুন জাতীয় সংসদে চূড়ান্ত বাজেট পাস হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে শর্তসাপেক্ষে…

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

মেলবোর্ন, ২৯ জুন- দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাতা মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ…

করাচি হামলার পর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২৯, আহত শতাধিক

মেলবোর্ন, ২৯ জুন- করাচিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলার একদিনেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।…

ইতিহাস গড়ে  প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

মেলবোর্ন, ২৯ জুন- বিশ্বকাপে ইতিহাস গড়েছে কানাডা। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্টিভেন ইউস্টাকিওর দুর্দান্ত গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০…

ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মেলবোর্ন, ২৯ জুন- ইউরোপে এবার গ্রীষ্মের শুরুতেই নজিরবিহীন তাপপ্রবাহ দেখা দিয়েছে। এর প্রভাবে শত শত মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান…

‘কয়লা ও বয়লার সমস্যায় দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, এ কারণে লোডশেডিং’

মেলবোর্ন, ২৯ জুন- বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দুইটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au