বিশ্ব

উগান্ডার শীর্ষ গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছেন সেনাপ্রধান

  • 1:08 am - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা।ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- উগান্ডার শীর্ষস্থানীয় কয়েকটি স্বাধীন গণমাধ্যম বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের যেকোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে এবং তিনি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করেন না।

রোববার (২৮ জুন) দেওয়া ওই পোস্টে প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে মুহুজি কাইনেরুগাবা জানান, তিনি উগান্ডার অন্যতম প্রভাবশালী দৈনিক ডেইলি মনিটর এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি উগান্ডার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।

তিনি দাবি করেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাওয়া ক্ষমতার আওতায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মুহুজি কাইনেরুগাবা তার পোস্টে আরও বলেন, “উগান্ডায় আমার ইচ্ছামতো যেকোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। ২০১৭ সাল থেকেই আমার কাছে এই ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা আমাকে দিয়েছেন আমার মহান বাবা, প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি “শুধু শুরু” এবং ভবিষ্যতে আরও অনেককে গ্রেপ্তার করা হবে।

ডেইলি মনিটর ও এনটিভি উগান্ডা কেনিয়াভিত্তিক নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন। এগুলো উগান্ডার সবচেয়ে প্রভাবশালী স্বাধীন সংবাদমাধ্যমগুলোর মধ্যে অন্যতম।

শুধু এই দুটি প্রতিষ্ঠানই নয়, একই গ্রুপের অধীন ডেম্বে এফএম, স্পার্ক টিভি, কেএফএম এবং দ্য ইস্ট আফ্রিকান-এর সম্প্রচার ও প্রকাশনাও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সেনাপ্রধানের এমন ঘোষণাকে কেন্দ্র করে উগান্ডায় সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান দেশটিতে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং নাগরিক অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তৈরি করতে পারে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au