খেলা

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

  • 3:21 am - June 30, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন,৩০ জুন- বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ শক্তিশালী জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরলেও শুরুর একাদশে জায়গা পাননি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফলে বদলি খেলোয়াড় হিসেবেই ম্যাচ শুরু করবেন ব্রাজিলের অভিজ্ঞ এই ফুটবলার।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দীর্ঘদিনের চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে তার প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল। এরপর জাপানের বিপক্ষে তাকে প্রথম একাদশে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন ছিল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিও নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।

যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে গোলবারের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার।

রক্ষণভাগে খেলবেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল এবং ডগলাস সান্তোস।

মিডফিল্ডে দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারায়েস এবং লুকাস পাকেতা।

অন্যদিকে আক্রমণভাগে ব্রাজিলের হয়ে শুরু থেকেই মাঠে থাকবেন রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র এবং মাতেউস কুনহা।

নকআউট পর্বের এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে দুই দলই। প্রয়োজন হলে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামিয়ে আক্রমণে আরও গতি ও সৃজনশীলতা যোগ করতে পারেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ:

অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

এই শাখার আরও খবর

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au