খেলা

জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে ‘জাতীয় ছুটি’ ঘোষণা

  • 6:55 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ফুটবল বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি। এই ঐতিহাসিক জয়ের আনন্দে দেশজুড়ে মঙ্গলবার (৩০ জুন) জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

বিশ্বকাপের নকআউট পর্বে শক্তিশালী জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে প্যারাগুয়েকে খুব বেশি গুরুত্ব দেননি অনেকেই। তবে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই ম্যাচে নামে দলটি। কোচের সেই আত্মবিশ্বাস মাঠেও প্রতিফলিত হয় এবং শেষ পর্যন্ত জার্মানিকে বিদায় করে নতুন ইতিহাস রচনা করে প্যারাগুয়ে।

ঐতিহাসিক এই জয়ের পর প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এক ঘোষণায় বলেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ ৩০ জুনকে জাতীয় ছুটি ঘোষণা করা হলো।’ তার এই ঘোষণার পর দেশজুড়ে শুরু হয় উৎসবের আমেজ।

ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন প্যারাগুয়ের গোলরক্ষক ওরল্যান্ডো গিল। টাইব্রেকারে জার্মানির প্রথম শট নিতে আসা কাই হাভার্টজের পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি। এরপর জার্মানির আরেকটি গুরুত্বপূর্ণ শটও প্রতিহত করে দলের জয়ের ভিত্তি গড়ে দেন। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ওরল্যান্ডো গিল বলেন, ‘এই জয় প্রমাণ করে খুব দ্রুত কোনো দলকে ছোট করে দেখা উচিত নয়। প্যারাগুয়ে যে বড় কিছু অর্জন করতে পারে, আজ আমরা সেটিই দেখিয়েছি। এই মুহূর্তের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি।’

টাইব্রেকারের চাপের মুহূর্তের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যাচটা যেন একটা ভৌতিক সিনেমার মতো ছিল। জার্মান খেলোয়াড়রা চারদিক থেকেই আক্রমণ করছিল। এখনও বিশ্বাস করতে পারছি না আমরা জিতে গেছি।’

জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের প্রশংসা করতেও ভোলেননি গিল। তিনি বলেন, ‘নয়্যার বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তার বিপক্ষে শুটআউটে খেলতে পারাটা আমার জন্য গর্বের। তিনি একটি পেনাল্টিও ঠেকিয়েছেন। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’

পরিসংখ্যানেও ম্যাচে ছিল জার্মানির স্পষ্ট আধিপত্য। বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল ইউরোপের দলটি। গোলের উদ্দেশ্যে জার্মানি মোট ২১টি শট নেয়, যেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র ৭টি। তবে দৃঢ় রক্ষণ, গোলরক্ষক গিলের অসাধারণ নৈপুণ্য এবং টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে নেওয়ার সক্ষমতাই শেষ পর্যন্ত জয়ের হাসি এনে দেয় প্যারাগুয়েকে।

এখন কোয়ার্টার ফাইনালে আরও বড় চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছে প্যারাগুয়ে। তবে জার্মানির মতো শক্তিশালী দলকে বিদায় করে দলটি যে বিশ্বকাপের অন্যতম চমক হয়ে উঠেছে, তা নিয়ে ফুটবলবিশ্বে আর কোনো সন্দেহ নেই।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au