বিশ্ব

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

  • 8:44 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেলবোর্ন,৩০ জুন- ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল জানান, মামলায় প্রমাণিত তিনটি পৃথক অপরাধে তাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডগুলো একই সঙ্গে কার্যকর হবে। ফলে তাকে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার আগে সকালে কারাগার থেকে হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলায় ইনুই ছিলেন একমাত্র আসামি। তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়া, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি এবং মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ।

গত ১৪ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় ছয়জন নিহত হন। ওই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে তদন্ত সংস্থা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ সম্বলিত তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করলে বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করলেন।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৮ পুণ্যার্থীর মৃত্যু

মেলবোর্ন, ১৮ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত হিন্দু তীর্থস্থান তারাপীঠ মন্দিরসংলগ্ন একটি পাঁচতলা আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে…

অবসরের সময়সীমা জানালেন রোনালদো, শেষ হতে পারে ২০২৬ সালেই

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অবসরের সময়সীমার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ২০২৬ সালই হতে…

মঙ্গলে ‘গুপ্তধন’! নুড়িপাথরে মিলল চুনি-নীলকান্ত মণির সহায়ক দুর্লভ খনিজ

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ  মঙ্গলের মাটিতে মূল্যবান রত্নপাথর তৈরির সহায়ক এক দুর্লভ খনিজের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার পারসিভারেন্স রোভারের পাঠানো তথ্য বিশ্লেষণ করে জেজ়েরো ক্রেটারের কয়েকটি…

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে প্রভাষক সাময়িক বরখাস্ত

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ  শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাটের নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার…

রাবি শিক্ষক প্রভাস কুমারকে চাকরিচ্যুতি, তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন

মেলবোর্ন, ১৭ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক অনিয়মের অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার…

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি

মেলবোর্ন, ১৮ আগষ্টঃ দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন একটি চলচ্চিত্রে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au