বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে বের হয়ে একসঙ্গে নিখোঁজ চার হিন্দু স্কুলছাত্রী

  • 9:34 pm - July 01, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে বের হয়ে একসঙ্গে নিখোঁজ চার হিন্দু স্কুলছাত্রী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খোঁজ মিলছে না। ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে চার শিক্ষার্থীর পরিবার বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা দেবনাথ (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।

তাদের মধ্যে শ্রীমতি খুশি, মলিকা দেবনাথ ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং সুজতি রানী দেবনাথ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা আর বাড়ি ফিরে আসেনি। পরে বিদ্যালয় ও প্রাইভেট শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন তারা কোথাও উপস্থিত হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ এক শিক্ষার্থীর স্বজন জানান, বুধবার সকালে চারজনের মধ্যে একজন তার বাবার মোবাইল ফোনে কল করে জানায়, তারা ভালো আছে। তবে কোথায় রয়েছে বা কার সঙ্গে আছে, সে বিষয়ে কিছু না বলেই ফোন কেটে দেয়। এরপর থেকে ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এতে পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।

নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, মেয়েরা কোথায় আছে এবং কী অবস্থায় রয়েছে, তা জানতে না পেরে পুরো পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। অন্য এক ছাত্রীর মা বলেন, হঠাৎ চারজন একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, চার স্কুলছাত্রীর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। শিক্ষার্থীরা স্বেচ্ছায় কোথাও গেছে নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au