বাংলাদেশ

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

  • 2:04 am - July 02, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার।

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর বুধবার (১ জুলাই) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই চার শিক্ষার্থী সিলেটের গোয়াইনঘাট যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিল। ঘটনার পর স্বস্তি ফিরেছে তাদের পরিবারে, তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছিল, তা নিয়ে তদন্ত চলছে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ কদমতলী বাস টার্মিনালের যাত্রী বিশ্রামাগার থেকে চার ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বেড়ানোর উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিল। তারা প্রথমে দিনাজপুর হয়ে বাসে করে সিলেটে আসে এবং পরে গোয়াইনঘাটে যাওয়ার পরিকল্পনা করেছিল। বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরিবারের লোকজন থানায় পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চার ছাত্রী সিলেটে উদ্ধার।

অন্যদিকে, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতেই পুলিশ জানতে পারে, নিখোঁজ শিক্ষার্থীরা ঢাকার দিকে যাচ্ছে। পরে তাদের অবস্থান সিলেটে শনাক্ত করা হলে দক্ষিণ সুরমা থানার পুলিশের সহযোগিতায় বুধবার দুপুরের দিকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি চার ছাত্রী। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার রাতেই চারজনের পরিবার বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেট শহরের একটি বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় চার শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা মানবপাচার চক্রের প্রলোভন বা খপ্পরে পড়ে সিলেটে যেতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, বালিয়াডাঙ্গী থানার একটি পুলিশ দল চার শিক্ষার্থীকে সিলেট থেকে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনতে রওনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে। পুলিশ বলছে, চার শিক্ষার্থীর সঙ্গে কারা যোগাযোগ করেছিল, কীভাবে তারা এত দূর পৌঁছাল এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au