বাংলাদেশ

সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ হিন্দু চিকিৎসকের লাশ উদ্ধার

  • 9:08 pm - July 03, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
নিহত ডা. সুব্রত সাহা বিকাশ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুলাই- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ঘুরতে গিয়ে ধলাই নদীর পানিতে নিখোঁজ হওয়া চিকিৎসক ডা. সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় সাড়ে ১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর শুক্রবার (৩ জুলাই) সকালে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় মাঝি রুবেল মিয়া ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের ৩ নম্বর পিলারের কাছে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

নিহত ডা. সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিনি বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘুরতে এসেছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে চার বন্ধু একসঙ্গে সাদাপাথরের পানিতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতের টানে ডা. সুব্রত সাহা বিকাশ পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও কয়েক ঘণ্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, সাদাপাথরে আগত পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই লাইফ জ্যাকেট ব্যবহার না করে পানিতে নামেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামতে হবে এবং ঝুঁকিপূর্ণ স্থানে গোসল বা সাঁতার থেকে বিরত থাকতে হবে। প্রশাসনের নির্দেশনা মেনে চললে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব হবে।

সাদাপাথর সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হলেও বর্ষাকালে ধলাই নদীর প্রবল স্রোতের কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই শাখার আরও খবর

এতদিন কোথায় ছিল খামেনির লাশ

মেলবোর্ন, ৩ জুলাই- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য দীর্ঘ চার মাসেরও বেশি সময় পিছিয়ে দেওয়া…

ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন নাছির

মেলবোর্ন, ৩ জুলাই- ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।…

ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে পাওয়া গেল ৩৮টি পরজীবী

মেলবোর্ন, ৩ জুলাই- ভারত ভ্রমণের কয়েক বছর পর এক ব্রিটিশ নারীর মস্তিষ্কে ৩৮টি পরজীবী শনাক্ত হওয়ার বিরল ও চাঞ্চল্যকর ঘটনা চিকিৎসাবিজ্ঞানে নতুন করে আলোচনার জন্ম…

কালেমাখচিত পতাকা মিছিল নিয়ে বিতর্ক, নেপথ্যে বিশ্বকাপ, ধর্মীয় আবেগ নাকি উগ্রবাদের শঙ্কা?

মেলবোর্ন, ৩ জুলাই- বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে কালেমাখচিত কালো ও সাদা পতাকা নিয়ে মিছিল, মোটরসাইকেল র‌্যালি এবং বিভিন্ন স্থানে পতাকা টাঙানোর ঘটনা নতুন করে…

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ৪০

মেলবোর্ন, ৩ জুলাই- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।…

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে: আইএসপিআর

মেলবোর্ন, ৩ জুলাই- বান্দরবানের দুর্গম রেতলাং এলাকা ও এর আশপাশে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au