বাংলাদেশ

মহেশপুরে একের পর এক সনাতন পরিবারের দেশত্যাগ

স্থানীয়দের মধ্যে বাড়ছে নানা প্রশ্ন ও উদ্বেগ

  • 1:04 pm - July 06, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
মহেশপুরে একের পর এক সনাতন পরিবারের দেশত্যাগ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুলাই- ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় একের পর এক কয়েকটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের দেশত্যাগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠিত পরিবার সম্প্রতি তাদের পৈতৃক বাড়িঘর ও ব্যবসা বিক্রি করে ভারত চলে যাওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে মহেশপুরের কয়েকটি পরিবার নীরবে নিজেদের সম্পত্তি বিক্রি করে দেশ ছেড়েছেন। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা চললেও এসব পরিবারের দেশত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয়দের দাবি, সর্বশেষ গত ১ জুলাই মহেশপুর বাজারের পরিচিত ব্যবসায়ী কালিপদ পরামাণিকের ছেলে শম্ভু পরামাণিক তার দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ‘জননী ইলেকট্রনিক্স’ এবং বসতবাড়ি বিক্রি করে পরিবারের সদস্যদের নিয়ে ভারতে চলে যান।

জানা গেছে, ঘটনার দিন রাত প্রায় ১০টা পর্যন্ত শম্ভু পরামাণিক স্বাভাবিকভাবেই দোকানে ব্যবসা পরিচালনা করেন। পরে গভীর রাতে তিনি এলাকা ত্যাগ করেন। স্থানীয়দের ভাষ্য, দেশ ছাড়ার আগেই তিনি বোয়ালিয়া গ্রামের মাসুদ রানার কাছে তার বসতবাড়ি এবং বর্জাপুর গ্রামের বংকেশ পরামাণিকের কাছে ব্যবসা প্রতিষ্ঠানটি বিক্রি করে দেন।

এলাকাবাসীর অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত ও প্রতিষ্ঠিত এসব পরিবারের হঠাৎ দেশত্যাগ তাদের বিস্মিত করেছে। বিশেষ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই সম্পত্তি বিক্রি করে চলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।

তবে শম্ভু পরামাণিক বা তার পরিবারের পক্ষ থেকে দেশত্যাগের কারণ সম্পর্কে প্রকাশ্যে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা তথ্য জানানো হয়নি।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ মনে করছেন, বিষয়টির প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন। কেন একের পর এক কয়েকটি পরিবার এলাকা ছেড়ে চলে যাচ্ছে, তা স্পষ্ট হলে স্থানীয়দের মধ্যেও তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটবে। বর্তমানে বিষয়টি নিয়ে মহেশপুরজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au