অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালানের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ- ‘বিগ বিল্ড’ দুর্নীতি নিয়ে রয়্যাল কমিশনের দাবি জোরালো

অবকাঠামো প্রকল্পে দুর্নীতি ও সরকারি হস্তক্ষেপের অভিযোগে তদন্তের দাবি; নির্বাচিত হলে রয়্যাল কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী জোট।

  • 9:48 am - July 12, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
ভিক্টোরিয়ার 'বিগ বিল্ড' অবকাঠামো কর্মসূচি ঘিরে দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার জাসিন্তা অ্যালানের ওপর চাপ বাড়িয়েছে বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট। তাদের দাবি, সত্য উদঘাটনে এখন একমাত্র পথ রয়্যাল কমিশন। Photo: Emily Kulich/Melbourne Press Club

মেলবোর্ন  ১২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের বহুল আলোচিত ‘বিগ বিল্ড’ অবকাঠামো প্রকল্পকে ঘিরে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবিতে চাপ আরও বাড়িয়েছে বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট। তারা বলছে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তে একটি রয়্যাল কমিশন গঠনই একমাত্র কার্যকর উপায়।

ভিক্টোরিয়ার বিরোধী দলের শিল্প সম্পর্কবিষয়ক মুখপাত্র ব্র্যাড রাউসওয়েল বলেন, রাজ্যের অবকাঠামো প্রকল্পগুলোকে ঘিরে দুর্নীতির প্রকৃত চিত্র উদঘাটনে এখন রয়্যাল কমিশনের বিকল্প নেই।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালান-এর বিরুদ্ধে অবকাঠামোমন্ত্রী থাকাকালে দুর্নীতির সুযোগ করে দেওয়ার অভিযোগে তাকে রাজ্যের দুর্নীতিবিরোধী সংস্থার কাছে পাঠানো হয়েছে। তবে অ্যালান সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাউসওয়েল বলেন, “জাসিন্তা অ্যালান দীর্ঘদিন ধরে হয় প্রিমিয়ার হিসেবে, নয়তো ভিক্টোরিয়ার বিগ বিল্ড কর্মসূচির দায়িত্বে ছিলেন। ফলে রাজ্যের এই দুর্নীতি ও অপরাধের ঘটনাগুলোর কেন্দ্রবিন্দুতেই তিনি ছিলেন।”

তিনি জানান, আগামী নভেম্বরে রাজ্য নির্বাচনে লিবারেল-ন্যাশনাল জোট ক্ষমতায় এলে তারা একটি রয়্যাল কমিশন গঠন করবে।

রাউসওয়েল বলেন, “যদি আপনি ভিক্টোরিয়ার একজন নাগরিক হিসেবে গত ১২ বছরে দুর্নীতি ও অপরাধ নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে রাজ্য নির্বাচনে লিবারেল বা ন্যাশনাল পার্টিকে ভোট দিন। আমরা রয়্যাল কমিশন গঠন করব।”

‘দুর্নীতি আড়াল করার চেষ্টা’

বিরোধী এই আইনপ্রণেতা অভিযোগ করেন, প্রিমিয়ার অ্যালান আরও তদন্ত এড়াতে চাইছেন, কারণ বিস্তৃত তদন্ত শুরু হলে আরও গুরুতর তথ্য সামনে আসতে পারে।

তার ভাষায়, “এই প্রিমিয়ার দুর্নীতি ও অপরাধ ঢাকতে সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ তিনি জানেন, রয়্যাল কমিশন গঠন হলে এটি প্যান্ডোরার বাক্স খুলে দেওয়ার মতো হবে।”

এদিকে, দুর্নীতিবিষয়ক বিশেষজ্ঞ জিওফ্রে ওয়াটসন এসসি সম্প্রতি প্রিমিয়ার অ্যালানকে লেখা এক চিঠিতে অভিযোগ করেন, তিনি জনসাধারণকে “ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত” করেছেন।

ওয়াটসন পুনরায় দাবি করেন, নির্মাণ শ্রমিক সংগঠন CFMEU-কে ঘিরে দুর্নীতির কারণে ভিক্টোরিয়ার করদাতাদের প্রায় ১৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হয়েছে বলে তিনি যে হিসাব দিয়েছিলেন, তা থেকে তিনি সরে আসেননি। একই সঙ্গে তিনি রয়্যাল কমিশন গঠনের আহ্বানও পুনর্ব্যক্ত করেন।

লেবার পার্টির ভেতরেও আলোচনা

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির কয়েকজন সংসদ সদস্যও ব্যক্তিগতভাবে মনে করছেন, শেষ পর্যন্ত একটি রয়্যাল কমিশন গঠন অনিবার্য হয়ে উঠতে পারে। তাদের মতে, ভবিষ্যতে বিরোধী জোট ক্ষমতায় এসে নিজেদের শর্তে তদন্ত শুরুর আগেই সরকার উদ্যোগ নিলে তা রাজনৈতিকভাবে বেশি গ্রহণযোগ্য হতে পারে।

‘স্বচ্ছতা চাইলে লিবারেলকে ভোট দিন’

রাউসওয়েল অভিযোগ করেন, মন্ত্রীদের দপ্তরের হস্তক্ষেপ এবং ঠিকাদার নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হয়েছে সরকার।

তিনি বলেন, “ভিক্টোরিয়ার মানুষ আরও ভালো মানদণ্ডের সরকার পাওয়ার যোগ্য।”

একই সঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনি যদি সততা ও স্বচ্ছতাকে মূল্য দেন, তাহলে নভেম্বরে লিবারেল পার্টিকে ভোট দিন।”

এই শাখার আরও খবর

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au