বাংলাদেশ

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু বৃহস্পতিবার

ঢাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

  • 3:01 am - July 15, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
বিশ্বশান্তির প্রার্থনায় বৃহস্পতিবার শুরু হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুলাই- রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে নয় দিনব্যাপী এই ধর্মীয় উৎসব। আয়োজকরা জানিয়েছেন, এবারও বিপুল সংখ্যক ভক্ত-অনুসারীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সার্বিক মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বেলা ৩টায় স্বামীবাগ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হবে এবং সন্ধ্যা ৭টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে।

তিনি জানান, রথযাত্রাটি রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ও পলাশীর মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ২৫ জুলাই বিকেলে ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথে শোভাযাত্রা বের হয়ে স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী বলেন, ভারতের ওডিশা রাজ্যের পুরীর ঐতিহাসিক রথযাত্রার পর ইসকনের উদ্যোগে আয়োজিত ঢাকার রথযাত্রাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে বিবেচনা করা হয়। শুধু রাজধানীতেই নয়, এ বছর দেশের বিভিন্ন জেলায় ইসকনের উদ্যোগে মোট ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, রথযাত্রা উপলক্ষে সরকার, প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো শোভাযাত্রায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ইসকনের প্রায় ৫০০ স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষা, ভক্তদের সহায়তা এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাস, হৃষিকেশ গৌরাঙ্গ দাস এবং শুভ নিতাই দাসসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au