বাংলাদেশ

রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা

মানিক লাল ঘোষ

  • 6:40 pm - July 15, 2026
  • পঠিত হয়েছে:৪৯ বার
মানিক লাল ঘোষ

মেলবোর্ন, ১৫ জুলাই- ​রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সনাতন সংস্কৃতির এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক পরিক্রমা। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। এই উৎসবের মূল দর্শন হলো পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন। রথযাত্রার ইতিহাস অত্যন্ত প্রাচীন। পুরীর জগন্নাথ মন্দিরের এই উৎসবের মূলে রয়েছে বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের মথুরা যাত্রার স্মৃতি। স্কন্দপুরাণ ও পদ্মপুরাণের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং মধ্যযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুর রথযাত্রায় অংশগ্রহণ উৎসবটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

​রথযাত্রার মূল আকর্ষণে রথের ওপর সুসজ্জিত বিগ্রহে অধিষ্ঠিত থাকেন স্বয়ং জগতের নাথ শ্রীজগন্নাথ দেব, তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীবলরাম এবং ভগিনী সুভদ্রা দেবী। জগন্নাথ অর্থ জগতের নাথ বা অধিপতি। তাঁর অসম্পূর্ণ বিগ্রহ আমাদের মনে করিয়ে দেয় যে, ঈশ্বর মানুষের সীমাবদ্ধতাকে ধারণ করেন এবং তিনি কোনো নির্দিষ্ট বর্ণ বা গোত্রের গণ্ডিতে আবদ্ধ নন। যখন তিনি রথে চড়ে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে ভ্রমণে বের হন, তখন জাঁকজমক ত্যাগ করে সাধারণ ভক্তের দোরগোড়ায় নেমে আসেন, যা তাঁর অসীম করুণার পরিচয়।

​বাংলাদেশে রথযাত্রা এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এর মধ্যে ঢাকার ধামরাইয়ের রথযাত্রা ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কয়েকশো বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে। ধামরাইয়ের রথ যেমন তার বিশাল আকৃতি ও ঐতিহ্যের জন্য বিখ্যাত, তেমনি দেশের বিভিন্ন প্রান্তের রথযাত্রাও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।

ঢাকা শহরের ইসকন মন্দির, সিলেটের ঐতিহ্যবাহী রথ এবং দেশের অন্যান্য মন্দিরগুলোতে যে ব্যাপক আয়োজন হয়, তা অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য প্রতিফলন। রথযাত্রার এই পবিত্র দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ যখন রথের দড়ি টানার জন্য একত্রিত হয়, তখন তা এক অপূর্ব সামাজিক মেলবন্ধনের বার্তা ছড়িয়ে দেয়। এই দড়ি টানা কেবল একটি আচার নয়, বরং সৃষ্টিকর্তার চোখে যে সবাই সমান—এই উপলব্ধির সম্মিলিত বহিঃপ্রকাশ।

উপনিষদে মানবদেহকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে শরীর হলো রথ, বুদ্ধি হলো সারথি এবং মন হলো রশি। রথযাত্রার মূল শিক্ষা হলো, সঠিক বুদ্ধির সারথি দিয়ে যদি জীবন পরিচালনা করা যায়, তবেই ভবসিন্ধু পার হওয়া সম্ভব। রথ যখন অচলপ্রায় জীবনকে টেনে নিয়ে এগিয়ে যায়, তখন আমরাও যেন অন্তরের অন্ধকার ঘুচিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। সাত দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে।

উল্টো রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী গুন্ডিচা মন্দির থেকে পুনরায় মূল মন্দিরে (শ্রীমন্দিরে) ফিরে আসেন। এই প্রত্যাবর্তন আমাদের জীবনের চঞ্চলতাকে বিসর্জন দিয়ে পুনরায় শান্তিময় ও সত্যের পথে ফিরে আসার ইঙ্গিত দেয়।

​আজকের যান্ত্রিক যুগে রথযাত্রা আমাদের শেকড়ের সন্ধান দেয়। ইতিহাসের এই অমোঘ স্রোতে ভেসে আমরা যদি একে অপরের প্রতি ভ্রাতৃত্ব ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারি, তবেই সার্থক হবে এই উৎসব। আসুন, এই পবিত্রতায় নিজেদের শুদ্ধ করি এবং অশুভ শক্তিকে জয় করে সত্য ও ন্যায়ের পথে অদম্য গতিতে এগিয়ে যাই।
​জয় জগন্নাথ!

​মানিক লাল ঘোষ: সাংবাদিক ও কলামিস্ট।

বাংলা পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক।

এই শাখার আরও খবর

ভুল প্রশ্নপত্র বিতরণে সাতক্ষীরা এইচএসসি কেন্দ্রের সচিব প্রত্যাহার

মেলবোর্ন, ১৭ জুলাই- সাতক্ষীরা সিটি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভূগোল প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই…

জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তদের ঢল

মেলবোর্ন, ১৭ জুলাই-রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬…

বিজ্ঞানীদের পদত্যাগ ঠেকাতে কঠোর অবস্থানে ইসরো

মেলবোর্ন, ১৭ জুলাই- ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) থেকে একের পর এক বিজ্ঞানী ও প্রকৌশলীর পদত্যাগের ঘটনা বেড়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ…

আইএমএফের সতর্কতা, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে

মেলবোর্ন, ১৭ জুলাই- চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল…

ব্রাজিলের অধিকাংশ পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুলাই- ব্রাজিল থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্ত আগামী…

হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা

মেলবোর্ন, ১৭ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ভগবান শ্রীরামের বিগ্রহ প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au