হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা।
মেলবোর্ন, ১৭ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ভগবান শ্রীরামের বিগ্রহ প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ জুলাই ২০২৬ (শনিবার) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের প্রতিবাদ, তার মুক্তির দাবি এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা শ্রী হরিদাস চন্দ্র গ্রেপ্তার।
কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, ভক্তবৃন্দ এবং সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের ভাষ্য, শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি তুলে ধরার পাশাপাশি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাবেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করবেন বলেও কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।