বাংলাদেশ

আইএমএফের সতর্কতা, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে

  • 1:51 am - July 17, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
আইএমএফের সতর্কতা, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে

মেলবোর্ন, ১৭ জুলাই- চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করেছে, রাজস্ব আদায় বৃদ্ধি, আর্থিক সক্ষমতা জোরদার এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে কার্যকর সংস্কার না হলে মধ্যমেয়াদে প্রবৃদ্ধি আরও কমে ৩ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইএমএফের বাংলাদেশ মিশনের প্রধান ইভো ক্রজনার বলেন, দেশের অর্থনীতিকে টেকসই পথে রাখতে দ্রুত ও কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া জরুরি। তিনি জানান, রাজস্ব আহরণ বাড়ানো, সরকারের আর্থিক সক্ষমতা শক্তিশালী করা এবং ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে অগ্রগতি না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শ্লথ হতে পারে।

আইএমএফ আরও জানিয়েছে, ব্যাংকিং খাতের ঝুঁকি, রাজস্ব ঘাটতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দেশের মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

সরকারের অনুরোধে নতুন আইএমএফ-সমর্থিত ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে ইভো ক্রজনারের নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধি দল গত ১২ থেকে ১৬ জুলাই বাংলাদেশ সফর করে। সফরকালে তারা দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক খাতের অগ্রগতি এবং সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

সংস্থাটি মনে করছে, অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, আর্থিক খাতের সংস্কার এবং ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া গেলে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করা এবং প্রবৃদ্ধিকে টেকসই ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আইএমএফের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

এই শাখার আরও খবর

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

শর্তসাপেক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সরকারের

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে এ ধরনের প্রক্রিয়া শুরুর আগে…

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…

গণপতি পরিবার হত্যাকাণ্ড: দেড় মাসেও কাটেনি ভয়, এলাকায় নেই পূজার আমেজ

রংপুর নগরীর হিন্দু অধ্যুষিত মাছুয়াপাড়া মহল্লায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও একমাত্র ছেলেকে হত্যার ঘটনায় দেড় মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়…

সেনাবাহিনীতে বড় রদবদল, সংকুচিত হচ্ছে ওয়াকার-উজ-জামানের প্রভাব?

বাংলাদেশ সেনাবাহিনীতে গত ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা ‘রেস্ট্রিক্টেড’ বদলি ও পদায়নের আদেশ ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ক্ষমতা ও প্রভাব নিয়ে নতুন প্রশ্ন…

চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, কী দোষ ছিল তার?

দুই বছর পর কবর থেকে উঠেছে চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ। আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর) চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের পারিবারিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au