রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে একদল মানুষ জোরপূর্বক ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬)…
মেলবোর্ন, ১৮ জুলাই- আন্তর্জাতিক ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হলেই জন্ম নেয় তুমুল উত্তেজনা। নান্দনিক ফুটবল, তারকাদের লড়াই এবং রুদ্ধশ্বাস মুহূর্তে ভরা এই দ্বৈরথের ইতিহাসও বেশ সমৃদ্ধ। পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াইয়ে কেউই কারও চেয়ে এগিয়ে নয়। এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ও স্পেন দুদলই জিতেছে ৬টি করে ম্যাচ, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৫২ সালের ৭ ডিসেম্বর। স্পেনের মাটিতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ১-০ গোলের জয়ে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। পরের বছর বুয়েনস আইরেসে অনুষ্ঠিত আরেকটি ম্যাচেও একই ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।
স্পেন প্রথমবার আর্জেন্টিনাকে হারায় ১৯৬১ সালের ১১ জুন। ওই প্রীতি ম্যাচে তারা ২-০ গোলের জয় পেয়ে দ্বৈরথে নিজেদের প্রথম সাফল্য অর্জন করে।
বিশ্বকাপের ইতিহাসে দুই দল মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারায়। ফলে বিশ্বকাপে স্পেনের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড এখনও ধরে রেখেছে আর্জেন্টিনা।
এ পর্যন্ত দুই দলের ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এর মধ্যে স্পেন জিতেছে ৬টি এবং আর্জেন্টিনা ৫টি। বিশ্বকাপের একমাত্র ম্যাচে জয় পাওয়ায় সামগ্রিক হিসাব গিয়ে দাঁড়িয়েছে ৬-৬ সমতায়।
দুই দলের সাম্প্রতিক ইতিহাসেও রয়েছে দুটি স্মরণীয় ম্যাচ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বুয়েনস আইরেসে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিল আর্জেন্টিনা।
তবে সেই হারের জবাব স্পেন আরও বড় ব্যবধানে দেয় ২০১৮ সালের ২৭ মার্চ। মাদ্রিদে অনুষ্ঠিত দুই দলের সর্বশেষ প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া মাঠে নামা আর্জেন্টিনাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে লা রোহা। সেই ম্যাচে স্পেনের হয়ে হ্যাটট্রিক করেন ইসকো।
সমৃদ্ধ ইতিহাস, সমান পরিসংখ্যান এবং দুই দলের শক্তিশালী ফুটবল ঐতিহ্য প্রমাণ করে, আর্জেন্টিনা ও স্পেনের লড়াই আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au